আর মাত্র দুইদিন পরেই দলিল থাকলেও বাতিল হচ্ছে যেসব জমির মালিকানা!
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি মাসে সরকার নতুন নির্দেশনা জারি করেছে, যাতে দলিল থাকা সত্তে¦কও পাঁচ ধরনের জমির দখল বাতিল করা হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি ও বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, প্রচলিত নীতি ‘দলিল যার, ভূমি তার’ সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ বৈধ দলিল থাকা সত্ত্বেও অনেক জমির দখল বা মালিকানা আইনিভাবে বৈধ নাও হতে পারে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে- ‘দলিল যার, ভূমি তার’ এই ধারণা সবক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ অনেক ক্ষেত্রে দলিল বৈধ হলেও, মালিকানা ও দখলের আইনগত ভিত্তি নেই।
যে পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে :
সাব-কবলা দলিল : রযসব সাব-কবলা দলিল উত্তরাধিকার বণ্টন না করে করা হয়েছে এবং কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো বাতিলযোগ্য। বঞ্চিত উত্তরাধিকারী আদালতে মামলা করলে দখলদারের দলিল খারিজ হয়ে যেতে পারে।
হেবা দলিল : যেসব হেবা দলিল দাতার সম্পূর্ণ মালিকানায় ছিল না, সঠিক প্রক্রিয়ায় গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে করা হয়েছে, সেগুলোও বাতিলযোগ্য।
জাল দলিল : বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে জাল দলিল শনাক্ত করা সহজ হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিলও বাতিল হবে, যদি প্রকৃত মালিক যথাযথ প্রমাণ উপস্থাপন করেন।
খাস খতিয়ানের সম্পত্তি : সরকারি খাস খতিয়ানে থাকা জমি যদি কেউ নিজের নামে করে বিক্রি করে থাকে, তবে সেই দলিল বাতিল হবে এবং জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরে যাবে। প্রয়োজনে জেলা প্রশাসককে আইনি লড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
অর্পিত সম্পত্তি : যুদ্ধ-পরবর্তী সময়ের পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখলে রাখা যাবে না। এসিল্যান্ডের মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নারিকেল দ্বীপের ওপর নিষেধাজ্ঞা দেয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে -ডিসিসিআই সভাপতি
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই আন্দোলনের পর সুপ্রিম কোর্ট ছাড়তে হয়েছে ১৭ বিচারককে
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই আন্দোলনের পর সুপ্রিম কোর্ট ছাড়তে হয়েছে ১৭ বিচারককে
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুন্দরবনে আবারও ১০ জেলেকে অপহরণ
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইনে পরিচিত হয়ে তরুণীদের সম্ভ্রমহরণ, যুবক গ্রেপ্তার
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটপাতে ব্যবসায়ীদের লাইসেন্স দেয়া হবে -ডিএসসিসসি প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেলের লাইন বাড়াচ্ছে যানজট, জনভোগান্তি চরমে
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘হাতির বিকট গর্জনে ছুটে গিয়ে দেখি, ধানখেতে রক্তাক্ত দেহ পড়ে আছে’
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধের প্রভাবে ডিজেল সংকট: সেচ নিয়ে বিপাকে কৃষক
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাসিনার স্টাইলে ইউনূসকে ছাড় দেয়া যাবে না -আনিস আলমগীর
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)