আরাকানে করিডোর বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে -সাইফুল হক
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পরবিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে। আরাকানে করিডোর দেয়ার চিন্তা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করবে। মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পরিণত হতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া ছাড়া করিডোর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মিয়ানমারের আরকানে মানবিক সহায়তা প্রদানে করিডোর দেওয়াকে কেন্দ্র করে যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে অনতিবিলম্বে তা নিরসন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাইফুল হক। তিনি বলেন, আরাকানে করিডোর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী। এই ঘটনা সরকারের মধ্যকার সমন্বয়হীনতারও আর এক দৃষ্টান্ত।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মানবিক কারণেই বাংলাদেশ বারো লাখ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে খাদ্যসহ যাবতীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। অভ্যন্তরীণ সংঘাতে বিধ্বস্ত আরাকান অঞ্চলে মানবিক সাহায্যের ব্যাপারে বাংলাদেশের নিশ্চয়ই সংবেদনশীলতা থাকবে। কিন্তু বাংলাদেশের ভূখ- দিয়ে আরাকান অঞ্চলে করিডোর দেওয়ার সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের করিডোর দেওয়া হলে তা বাংলাদেশকে নানা দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডোরে পরিণত হবারও আশঙ্কা থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)