আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। ৩ নভেম্বর এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। এ নিয়ে ৬ দিনের মধ্যে ৪৯ সাংবাদিকের কার্ড বাতিল করল অন্তর্র্বতী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ আলোকে এই সাংবাদিকদের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
এদিকে গত ২৯ অক্টোবর ২০ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সিপিজে এশিয়ার এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।