আযাব-গযব
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- “তোমাদের কাছে আযাব-গযব আসার এবং সাহায্য ও সহায়হীন হওয়ার পূর্বেই তোমরা তোমাদের মহান পালনকর্তা মহান আল্লাহ পাক উনার প্রতি ধাবিত হও এবং উনার কাছে আত্মসমর্পন করো তথা পূর্ণ আজ্ঞাবহ হও। (সূরা যুমার: আয়াত শরীফ ৫৪)
আযাব-গযব আসলো গেলো; কারো কোন ফিকির বা চিন্তা নাই। অথচ মহান আল্লাহ পাক কতইনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আযাব-গযব আসবে। উক্ত আয়াত শরীফ পড়ে মুসলমানদের সতর্ক হওয়া উচিত।
কখন আযাব-গযব আসে?
১) যখন মহান আল্লাহ পাক উনার আদেশ-নিষেধ অমান্য করতে শুরু করে। নাউজুবিল্লাহ।
২) যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত, তাযিম-তাক্বরীম থেকে গাফিল হয়। নাউজুবিল্লাহ ।
৩) যখন হারামকে হারাম মনে করে না । হালাল মনে করে। নাউজুবিল্লাহ।
৪) যখন বেহায়া-বেপর্দায় সয়লাব হয়ে যায়। নাউজুবিল্লাহ।
৫) যখন আহলে সুন্নত ওয়াল জামায়াতের বিশুদ্ধ আক্বিদায় বিশ্বাস না করে ভুল আক্বিদায় বিশ্বাস স্থাপন করে। নাউজুবিল্লাহ।
আযাব-গযব কি ভাবে আসতে পারে ?
অনেকভাবে আযাব-গযব আসতে পারে-
১) সংসারে ফেতনা-ফ্যসাদের মাধ্যমে
২) বালা-মুসিবতের মাধ্যমে
৩) সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয়ের মাধ্যমে ।
অতএব, মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক উনার দিকে রুজু হতে। তাহলেই আযাব-গযব থেকে বাঁচা যাবে। নচেৎ নয়।
মহান আল্লাহ পাক আমাদের সর্বদিক থেকে হেফাজত করুন। আমীন!
-আহমদ আযীমা ফারহা।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…