‘আমেরিকা শেখ হাসিনাকে সরিয়ে ড. ইউনূসকে ক্ষমতায় বসাতে চায়’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমেরিকা সেন্টমার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায়। ঘাঁটি করে তারা এখান থেকেই চীনসহ বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করবে। বাংলাদেশকে যুদ্ধ ক্ষেত্রে রূপান্তর করবে। আমেরিকার পক্ষ থেকে শেখ হাসিনাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি ঘৃণা মনে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছিলেন, ‘শির যাবে, তারপরও সীমানা দেবো না’। তাই আমেরিকা শেখ হাসিনাকে সরিয়ে ড. ইউনূসকে ক্ষমতায় বসাতে চাচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপজেলায় একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
তিনি বলেন, ড. ইউনূস সম্পর্কে দেশের মানুষ জানে। গ্রামীণ ব্যাংকের নামে আমার গ্রাম পর্যায়ের নিরীহ মানুষের সম্বলটুকু শেষ করে দিয়েছে। তার গ্রামীণ ব্যাংকের সুদ ছিল ৪০ শতাংশ, শেষ করে দিয়েছে বাংলার নিরীহ মানুষকে। তাকে নোবেল পুরস্কার দিয়েছে। আমি বলবো এটা তাকে সুদের ওপর নোবেল দিয়েছিল। আজকে তার বিচার শুরু হয়েছে। এতদিন সে কোথায় ছিল, এখন কোথা থেকে আবির্ভাব হয়েছে।
কাদের মির্জা বলেন, বিএনপির সাথে আমেরিকার চুক্তি হয়েছে। তারা সেন্টমার্টিন দিয়ে দেবে। বিনিময়ে আমেরিকা তাদের ক্ষমতায় এনে দেবে। মার্কিন সাম্রাজ্যবাদ আজকে ভিসানীতি ঘোষণা করেছে। আমেরিকাতে যাদের বাড়ি—গাড়ি আছে তাদের কাপড়—চোপড় ঠিক নেই। কাপড় নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে আমরা যারা আছি তাদের কোনো আকাঙ্ক্ষা নেই। আমাদের আমেরিকা যাওয়ার দরকার নেই। তারা নাইজেরিয়া, সোমালিয়া ও উগান্ডাকে নিষেধাজ্ঞা দিয়েছে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।