আমেরিকা কখনও যাইনি, ভবিষ্যতেও যাবো না -বিদায়ী প্রধান বিচারক
নিজস্ব প্রতিবেদক:
বিদায়ী প্রধান বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন বিরোধিতা করছে। এ কারণে আমরা এই ভিসানীতিতে বিচলিত নই।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান বিচারক। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে আমেরিকা যাইনি কখনো। ভবিষ্যতেও কখনো যাবো না।
বিদায়ী প্রধান বিচারক বলেন, আমি প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি। মামলার জট নিরসনে সারাদেশের বিচারকদের উৎসাহিত করেছি ও নির্দেশনা দিয়েছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।