আমি গণমানুষের পক্ষে কথা বলবো -জিএম কাদের
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দলীয় চেয়ারম্যান হিসেবে কার্যক্রম চালানোর ওপর অধঃস্তন আদালতের নিষেধাজ্ঞা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত হওয়ার পর আবারও প্রকাশ্য অনুষ্ঠানে সক্রিয় হয়েছেন জিএম কাদের।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মতবিনিময় সভায় জিএম কাদের বলেন, ‘কথা বলার অধিকার মানুষের জন্মগত অধিকার। আমি গণমানুষের পক্ষে কথা বলবো, এটা আমার শুধু অধিকারই নয়, কর্তব্যও। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিলে সরকারের উপকার হ য়। মানুষের সমালোচনার অধিকার নিশ্চিত হলে দেশ ও দেশের মানুষের মঙ্গল নিশ্চিত করা সম্ভব হয়।’
নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘ভালো কাজের জন্য মূল্য দিতে হয়। তাই আমাদের প্রতিটি ভালো কাজের জন্যই মূল্য দিতে হবে।’ সেজন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতেও নির্দেশ দেন গোলাম মোহাম্মদ কাদের। এসময় তিনি অবাধ ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
তিনি বলেন, ‘দেশের মানুষ নিষ্পেষিত হচ্ছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আবার বৈদেশিক মুদ্রা সংকটের কারণে এলসি খুলে প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাধা সৃষ্টি হচ্ছে। তাই, চাহিদার তুলনায় কম পণ্য আমদানি হচ্ছে দেশে।’
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি সব সুযোগ-সুবিধা নিয়েও সংসদ বর্জন করেছে। দল দুটি সংসদ বর্জনের সংস্কৃতি সৃষ্টি করেছে। আবার রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগ ও বিএনপি গণমানুষের শান্তি নষ্ট করেছে। জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের শান্তির জন্য রাজনীতি করে।’ তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে ঠাকুরগাঁও-৬ এর প্রার্থী হাফিজ উদ্দিনের মতো প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল জাজিরাতুল আরব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুরে জাল প্রবেশপত্র, প্রক্সি পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেফতার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিরাপদ ও সাশ্রয়ী ব্যয়ে হজ নিশ্চিত করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি চেয়ারম্যানের কাঁধে রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফতেহপুর ও নওগাঁর নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উপকূলে লবণসহিষ্ণু ধানের বীজ অবমুক্ত করা হবে: কৃষিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন: রেলপথ প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রিভার্স ব্রেন ড্রেন: শিক্ষামন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে -আইনমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাসের স্বল্পচাপ, এক খাবার রান্না করতেই চলে যায় কয়েক ঘণ্টা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












