আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রিভার্স ব্রেন ড্রেন: শিক্ষামন্ত্রী
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস স্মরণ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ইবি আজ এক বিশাল ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার সময় এটিকে আন্তর্জাতিক মানের করার কথা ছিল। সমসাময়িককালে মালয়েশিয়ায় ওআইসির অধীনে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় আজ কিউএস র্যাঙ্কিংয়ে প্রায় ৪২৬ নম্বরে উঠে এসেছে। এই বিশ্ববিদ্যালয়েও ইসলামিক শিক্ষা, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিকেল সায়েন্স ও আধুনিক টেকনোলজির মতো ডিপার্টমেন্ট যুক্ত করে এটিকে একটি পূর্ণাঙ্গ ও কম্প্রিহেন্সিভ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে।’
শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের সময় শেষ, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তোমাদের। শিক্ষাঙ্গনের এই মূল্যবান সময়কে সৎ পথে কাজে লাগাতে হবে। শিক্ষার বাজেট বৃদ্ধি, গবেষণা জোরদার ও কারিকুলাম উন্নয়নে সরকার সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।’
বিদেশে মেধা পাচার রোধ এবং দক্ষ মানবসম্পদ গড়ার ওপর বিশেষ জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রিভার্স ব্রেন ড্রেন। বিদেশে চলে যাওয়া মেধাবীদের দেশে ফিরিয়ে এনে আমাদের মানবসম্পদ উন্নয়ন করতে হবে। উন্নত বিশ্বে যেখানে জনসংখ্যা কমছে, সেখানে আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারব।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এসময় বিশেষ অতিথি হিসেবে (ভার্চুয়ালে যুক্ত) ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহদী আমিন, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহম্মদ. ইদ্রিস আলী, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুই-সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফতেহপুর ও নওগাঁর নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উপকূলে লবণসহিষ্ণু ধানের বীজ অবমুক্ত করা হবে: কৃষিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন: রেলপথ প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে -আইনমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাসের স্বল্পচাপ, এক খাবার রান্না করতেই চলে যায় কয়েক ঘণ্টা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাই করে খেয়ে ফেলা হলো গবেষণার ১৫ উটপাখি, ব্যয় ১৩৪ কোটি টাকা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়তি খরচ ও আমলাতান্ত্রিক জটিলতার চাপে পেট্রোল পাম্প ব্যবসায়ীরা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯২০৬
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেপালে ছড়িয়ে পড়েছে মুসলিম বিদ্বেষী দাঙ্গা, নিহত ৩
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পে-স্কেলের প্রজ্ঞাপন দাবি
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম -কাঁচামরিচের দাম ৪০০ টাকা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












