আমাকে এমন ৫টি সম্মানিত নি‘য়ামত মুবারক সম্মানিত হাদিয়া মুবারক করা হয়েছে, যা আমার পূর্বে অন্য কাউকে দেয়া হয়নি
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اُعْطِيْتُ خَـمْسًا لَـمْ يُعْطَهُنَّ اَحَدٌ قَبْلِـىْ نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيْـرَةَ شَهْرٍ وَّجُعِلَتْ لِــىَ الْاَرْضُ مَسْجِدًا وَّطَهُوْرًا فَاَيُّـمَا رَجُلٍ مِّنْ اُمَّتِـىْ اَدْرَكَتْهُ الصَّلـٰوةُ فَلْيُصَلِّ وَاُحِلَّتْ لِــىَ الْمَغَانِـمُ وَلَـمْ تَـحِلَّ لِاَحَدٍ قَبْلِىْ وَاُعْطِيْتُ الشَّفَاعَةَ وَكَانَ النَّبِـىُّ يُبْعَثُ اِلـٰى قَوْمِهٖ خَاصَّةً وَّبُعِثْتُ اِلَـى النَّاسِ عَامَّةً.
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমাকে এমন পাঁচটি সম্মানিত নি‘য়ামত মুবারক সম্মানিত হাদিয়া মুবারক করা হয়েছে, যা আমার পূর্বে অন্য কাউকে দেয়া হয়নি। সুবহানাল্লাহ! (অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমস্ত সম্মানিত নি‘য়ামত মুবারক সম্মানিত হাদিয়া মুবারক করা হয়েছে। তবে এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিশেষভাবে পাঁচটি সম্মানিত নিয়ামত মুবারক উনাদের কথা উল্লেখ করা হয়েছে,)
(১) আমাকে এক মাসের দূরত্বের সম্মানিত রো’ব মুবারক সম্মানিত হাদিয়া মুবারক করা হয়েছে। অর্থাৎ আমাকে এমন সম্মানিত রো’ব মুবারক সম্মানিত হাদিয়া মুবারক করা হয়েছে, যার কারণে এক মাসের দূরত্বের কাফির-মুশরিকরাও আমার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসম বা নাম মুবারক শুনলে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ!
(২) আমার জন্য সমস্ত যমীনকে মসজিদ তথা নামায ও ‘ইবাদত-বন্দিগীর স্থান করে দেয়া হয়েছে এবং অত্যন্ত পবিত্র করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ! কাজেই আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তির যেখানেই সম্মানিত ছলাত বা নামায উনার সময় হয়ে যাবে, সে যেন সেখানেই সম্মানিত ছলাত আদায় করে নেয়। সুবহানাল্লাহ!
(৩) আমার জন্য গনীমতের মাল হালাল করা হয়েছে, যা ইতিপূর্বে কারও জন্য হালাল ছিলো না। সুবহানাল্লাহ!
(৪) আমাকে সম্মানিত শাফায়াত মুবারক উনার মালিক করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!
(৫) প্রত্যেক হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা প্রেরিত হয়েছেন শুধু উনাদের নিজ নিজ সম্প্রদায়ের জন্য, আর আমি প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতির জন্য অর্থাৎ সমস্ত জিন-ইনসান, সমস্ত কায়িনাতবাসী সকলের জন্য।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ) (সংকলিত)
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।