সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১২)

(গত ১৫ রবীউছ ছানী শরীফের পর)
এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, রাত ২:০১
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১২)
(১৩) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যদি কোন কারণবশতঃ মুরীদের প্রতি অসন্তুষ্ট হন, তবে উনার সাথে সম্পর্ক ছিন্ন করবে না। বরং তিনি কেন এমন হলেন, সে কারণ খুঁজে বের করবে। নিজের কৃত অন্যায়ের জন্য মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষমা প্রার্থনা করবে এবং ভবিষ্যতে এরূপ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবে। অতঃপর শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার দরবার শরীফে হাজির হয়ে কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতঃ বিনয় প্রকাশ করবে। মনে রাখবে, মহান আল্লাহ পাক উনার নৈকট্য লাভের জন্য শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাহায্য ব্যতীত গত্যন্তর নেই। যেমন- কেউ যদি রাজা-বাদশাহ’র দরবারে যাওয়ার ইচ্ছা করে, তবে শাহী দরবারের নিয়ম-কানুন, আদব-কায়দা অবশ্যই প্রথমে শিখতে হবে। আর এ নিয়ম-কানুন শিক্ষার জন্য বাদশাহ’র শাহী দরবারের কোন অমাত্যের সাহায্য গ্রহণ করা ব্যতীত উপায় নেই। কারণ অমাত্য শাহী দরবারের আদব-কায়দা ভাল করে জ্ঞাত। (গুনিয়াতুত তলেবীন)
(১৪) যদি শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার কোন কথা অন্য কোন লোকের সামনে বলতে চাও তাহলে সে লোকের বিবেক অনুপাতে বলবে। অজ্ঞ ও মুর্খ লোকেরা যে কথা বুঝতে না পারে, সেটা তাদের সম্মুখে বলবে না। কারণ এতে তাদের কোন ফায়দা নেই, বরং ক্ষতি হবে। কেননা এ কথা দ্বারা শায়েখ উনার ব্যাপারে তার আক্বীদা নষ্ট হয়ে যাবে। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
كَلِّمُوا النَّاسَ عَلَى قَدْرِ عُقُوْلِهِمْ وَلَا تُكَلِّمُوا النَّاسَ عَلَى قَدْرِ عُقُوْلِكِمْ وَادْعُوْا مَايُنْكِرُوْنَ أَتُرِيْدُوْنَ اَنْ يُّكَذِّبَ اللهَ وَرَسُوْلَهُ.
অর্থ: “আখেরী রসূল সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- তোমরা মানুষকে তাদের আক্বল বা জ্ঞান অনুপাতে কথা বলবে। তোমাদের নিজের আক্বল বা বিবেক অনুপাতে তাদের সাথে কথা বলবে না। সুতরাং বোঝে না অথবা অস্বীকার করে, সে বিষয়কে তোমরা পরিহার করবে। তোমরা কি চাও যে, মানুষ মহান আল্লাহ পাক উনার এবং উনার মাহবূব হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে অস্বীকার করুক?” (আদাবুশ শায়েখ)
(১৫) মুরীদ যা কিছুই হাছিল করুক না কেন, তা স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার উছীলায় হয়েছে বলে বিশ্বাস করবে। যার সমুজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন- সাইয়্যিদুত ত্বয়িফা, লিসানুল ক্বওম, সুলত্বানুল মুহাক্কিক্বীন হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। উনার বয়স মুবারক যখন ৭ বৎসর, তখন উনার শায়েখ হযরত ইমাম আবুল হাসান সাররী সাক্বতী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে নিয়ে পবিত্র মক্কা শরীফে হজ্জ করতে গেলেন। ঘটনাক্রমে সে সময় মক্কা শরীফের মধ্যে চারশত জন ইমাম-মুজতাহিদ আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সমবেত হয়েছিলেন। একদিন উনাদের মধ্যে শোকর সম্বন্ধে আলোচনা হচ্ছিল। প্রত্যেকেই নিজ নিজ মত প্রকাশ করলেন। হযরত ইমাম আবুল হাসান সাররী সাক্বতী রহমতুল্লাহি আলাইহি তিনি তখন সাইয়্যিদুত ত্বয়িফা হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, জুনাইদ! আপনিও শোকর সম্বন্ধে কিছু বলুন। সাইয়্যিদুত ত্বয়িফা হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি কিছুক্ষণ মাথা নত করে রইলেন। অতঃপর মাথা উত্তোলন করে আদবের সাথে বললেন, মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, তা পেয়ে আমরা যেন উনার অবাধ্য ও নাফরমান না হই। উনার নিয়ামতকে নাফরমানী ও গুনাহের কাজের উপকরণ না বানাই, এটাই হচ্ছে শোকর। আর তা শুনে উপস্থিত সকলেই সমবেত কন্ঠে বলে উঠলেন, হে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি! আপনি খুবই উত্তম কথা বলেছেন। আপনার উক্তিই সত্য। উপস্থিত সকলের ঐক্যমতে, এর চেয়ে উত্তম কেউ বলতে পারবে না। আর এটাও বললেন, হে বৎস! অদূর ভবিষ্যতে আপনার মুখ আপনার জন্য মহান আল্লাহ পাক উনার দেয়া বড় নিয়ামত হবে। উনার এ কথাগুলো শুনে হযরত ইমাম আবুল হাসান সাররী সাক্বতী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে জুনাইদ! আপনি এটা কোথা থেকে শিখলেন? তিনি বললেন, আপনার দরবার শরীফে উঠা-বসা এবং আপনার পবিত্র ছোহবত মুবারকের বরকতে। (তাযকিরাতুল আউলিয়া)
কাজেই মুরীদ যা কিছুই হাছিল করুক না কেন, তা নিজ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ফয়েজ ও তাওয়াজ্জুহ’র বরকতে হয়েছে বলে মনে করবে। এর উপর দায়িম-ক্বায়িম থাকা তার জন্য অধিক ফায়দাজনক।
এ সম্পর্কে আরো বর্ণিত আছে যে, একবার কোন এক অপরাধে হযরত শায়েখ আযল তিবরীজী রহমতুল্লাহি আলাইহি উনাকে মৃত্যুদ- কার্যকর (কতল) করে দেয়ার জন্য জল্লাদের হাতে অর্পণ করা হয়। জল্লাদ উনাকে কতলের স্থানে নিয়ে ক্বিবলামুখী করে দাঁড় করায়। তখন হযরত শায়েখ আযল তিবরীজী রহমতুল্লাহি আলাইহি তিনি খেয়াল করলেন যে, ক্বিবলামুখী হয়ে দাঁড়ালে উনার শায়েখ বা মুর্শিদ ক্বিবলার মাযার শরীফ উনার পিছনে পড়ে যায়, তাই তিনি ক্বিবলামুখী হতে ফিরে নিজের শায়েখের মাযার শরীফের দিকে ঘুরে দাঁড়ালেন। জল্লাদ উনাকে বলল যে, আপনি এখন যে অবস্থার সম্মুখীন হয়েছেন তাতে আপনার ক্বিবলামুখী হওয়া উচিত। হযরত শায়েখ আযল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, “তোমার তা দিয়ে কি কাজ, তুমি তরবারী উত্তোলন করো অর্থাৎ তোমার কাজ তুমি করো। আমি নিজ ক্বিবলার দিকেই ফিরে আছি।” এতে জল্লাদের সঙ্গে উনার এক প্রকার তর্ক বেঁধে যায়। এই বিষয় নিয়ে জল্লাদের সাথে কথা কাটাকাটি চলাকালীনই শাহী ফরমান (আদেশ) আসলো যে, দরবেশকে ক্ষমা করা হলো, উনাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ!
‘ফওয়ায়েদুস সালেকীন’ কিতাবে লিখিত আছে যে, “কুতুবুল আকতাব হযরত বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি যখন এই ঘটনা উল্লেখ করেছিলেন তখন তিনি কেঁদে বললেন, সেই দরবেশ নিজ শায়েখ উনার প্রতি বিশুদ্ধ হুসনে যন এবং নিজ ক্বিবলা ঠিক রাখায় মহান আল্লাহ পাক তিনি উনাকে সেই কঠিন মুছিবত থেকে হিফাযত করেছেন। সুবহানাল্লাহ! (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৮ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৮ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১৮ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১৮ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১৮ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১৯ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে