শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
১০০ টি চমৎকার ঘটনা

আমল কবুল হওয়ার একমাত্র উপায়

ঘটনা-৫৯
এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, রাত ৩:৪১
আমল কবুল হওয়ার একমাত্র উপায়
মহান আল্লাহপাক তিনি যখন সাত আসমান তৈরি করলেন তখন সাতজন ফিরিশতাও তৈরি করলেন। উনাদেরকে বলা হয় হাফাযা ফিরিশতা। তখন সেই সাতজন ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে সাত আসমানের দায়িত্ব দিয়ে দিলেন। মহান আল্লাহ পাক বললেন, ‘হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনাদের জিম্মাদারী হলো, আপনাদের সামনে দিয়ে বান্দাদের আমলগুলো যাবে, আপনারা আমলগুলো পরীক্ষা করবেন।’
যে ফেরেশতা আলাইহিস সালাম প্রথম আসমানে থাকেন উনার জিম্মাদারীতে দেয়া হলো, ‘গীবত।’ যখন বান্দার আমলনামাগুলো নিয়ে ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা প্রথম আসমানে পৌঁছবেন, তখন সেই হাফাযা ফেরেশতা বলবেন, ‘আমলনামাগুলো রাখুন, আমাকে যাচাই-বাছাই করতে দিন।’ তখন আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘আপনি কি যাচাই-বাছাই করবেন?’ সেই হাফাযা বা পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘আমি যাচাই-বাছাই করবো, সে গীবত করেছে কিনা? সে গীবতকারী ব্যক্তি কিনা? যদি কোনো গীবতকারী ব্যক্তির আমলনামা এখানে এসে থাকে, তাহলে সেটা আমার এ দরজা দিয়ে উত্তীর্ণ হবে না।’ কাজেই যারা গীবতকারী তাদের আমলনামা প্রথম আসমান থেকে উত্তীর্ণ হবে না।
এরপর আমলনামাগুলো যখন দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছবে, তখন দ্বিতীয় আসমানের হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘রাখুন আমলনামাগুলো, আমাকে যাচাই-বাছাই করতে দিন। আমাকে পরীক্ষা করতে দিন।’ তখন আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘হে ভাই ফেরেশতা আলাইহিস সালাম! আপনি কি যাচাই-বাছাই করবেন?’ পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘যারা হুব্বেজাহ্ অর্থাৎ সম্মান লাভের জন্য আমল করেছে, তাদের আমল আমি এই রাস্তা দিয়ে উত্তীর্ণ হতে দিব না।’ কাজেই যারা হুব্বেজাহ্ অর্থাৎ সম্মান লাভের জন্য, ইবাদত-বন্দেগী করবে, তাদের আমলনামা দ্বিতীয় আসমান থেকে উত্তীর্ণ হবে না।
এরপর যখন বাকী আমলনামাগুলো নিয়ে তৃতীয় আসমানে পৌঁছানো হবে, তখন তৃতীয় আসমানের হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘রাখুন আমলনামাগুলো, আমাকে যাচাই-বাছাই করতে দিন। আমাকে পরীক্ষা-নিরীক্ষা করতে দিন।’ তখন আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম বলবেন, ‘হে ভাই ফেরেশতা আলাইহিস সালাম! আপনি কি যাচাই-বাছাই করবেন?’ তখন তিনি বলবেন, ‘আমি হলাম অহংকার যাচাই করার ফেরেশতা। যারা অহংকারী, তাদের আমলনামা তৃতীয় আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’
এরপর বাকী আমলনামাগুলো চতুর্থ আসমানে পৌঁছানো হবে, তখন ঐ চতুর্থ আসমানের হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘ব্যক্তিগত কোনো আমলের উপর যদি কেউ ফখর করে, তাহলে সে আমলটা চতুর্থ আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’ কাজেই যারা ফখর করবে তাদের আমলনামা চতুর্থ আসমান অতিক্রম করবে না কখনও।
এরপর বাকী আমলনামাগুলো নিয়ে ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা পঞ্চম আসমানের দিকে রওয়ানা হবেন। যখন পঞ্চম আসমানে গিয়ে পৌঁছবেন, তখন সেই হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘রাখুন আমলনামাগুলো, আমাকে যাচাই-বাছাই করতে দিন, আমাকে পরীক্ষা-নিরীক্ষা করতে দিন।’ তখন আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘হে ভাই পঞ্চম আসমানের ফেরেশতা আলাইহিস সালাম! আপনি কি যাচাই-বাছাই করবেন? কি পরীক্ষা-নিরীক্ষা করবেন?’ পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘আমি হলাম হিংসা যাচাই করার ফেরেশতা। যারা হিংসুক, হাসাদকারী তাদের আমলনামা আমার এই পঞ্চম আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’ কাজেই যারা হিংসা করে, তাদের আমলনামা পঞ্চম আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।
এরপর ষষ্ঠ আসমানে গিয়ে যখন ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা পৌঁছবেন, তখন আমলগুলো গুনগুন করতে থাকবে, খুব জ্বলজ্বল করতে থাকবে, আলো বিকিরণ করতে থাকবে। তখন ষষ্ঠ আসমানের ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘হে আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনারা আমলনামাগুলো রাখুন, আমাকে যাচাই-বাছাই করতে দিন, পরীক্ষা-নিরীক্ষা করতে দিন।’ আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘আপনি কি পরীক্ষা-নিরীক্ষা করবেন?’ তখন পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘আমি হলাম রহমতের ফেরেশতা। যারা নির্দয় ও নিষ্ঠুর তাদের আমলনামাগুলো ষষ্ঠ আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’ পরীক্ষক ফেরেশতা ঐ আমলনামাগুলো যাচাই-বাছাই করে আবার ছেড়ে দিবেন। বলবেন, ‘আপনারা বাকী আমলনামাগুলো নিয়ে যান।’ আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা সপ্তম আসমানের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
যখন সপ্তম আসমানে গিয়ে পৌঁছবেন, তখন সেই পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘দাঁড়ান, আমলনামাগুলো আমাকে পরীক্ষা করতে দিন।’ তখন ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘আপনি কি পরীক্ষা করবেন?’ তখন সেই হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘আমি রিয়া যাচাই করার ফেরেশতা। মূলতঃ লোক প্রদর্শনের জন্য যারা আমল করে, তাদের আমল সপ্তম আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’
যখন সপ্তম আসমান উত্তীর্ণ হয়ে গিয়ে মহান আল্লাহ পাক উনার কাছে আমল পৌঁছানো হবে, তখন ঐ আমলগুলো গুনগুন করতে থাকবে। তখন মহান আল্লাহ পাক বলবেন, ‘হে ফেরেশতা আলাইহিমুস সালাম! আমাকে যাচাই-বাছাই করতে দিন। আমি যাচাই-বাছাই করবো, বান্দা ইখলাছের সাথে আমল করেছে কিনা?’ কেননা মহান আল্লাহ্ পাক বান্দাকে শুধুমাত্র উনার সন্তুষ্টি মুবারকের উদ্দেশ্যে ইখলাছের সাথে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। অতএব, যে ইবাদতগুলো ইখলাছের সাথে অর্থাৎ আল্লাহ পাক উনার জন্য করা হবে, সেগুলোই মহান আল্লাহ পাক তিনি কবুল করবেন। আর যে ইবাদত গাইরুল্লাহর জন্য করা হবে, তা কবুল করবেন না। বরং তা আমলকারীর চেহারার উপর নিক্ষেপ করবেন।” নাঊযুবিল্লাহ!
হযরত মুয়াজ ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এই পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করে বললেন, “তখন আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরয করলাম, ‘ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যদি সত্যিই মানুষের আমলনামা মহান আল্লাহ পাক উনার নিকট পৌঁছানো এতো কঠিন হয়ে থাকে, তাহলে তো নাজাত লাভ করা খুবই কঠিন’ (যেহেতু সব মানুষের মধ্যেই উপরোক্ত বদ খাছলত কিছু না কিছু রয়েছে)। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ‘সত্যিই খুব কঠিন। তবে আপনাদের জন্য সহজ। কিভাবে? যদি আপনারা আমাকে পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করেন।’ সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি পাওয়ার একমাত্র মাধ্যমই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্ণ অনুসরণ। তাই আমাদের প্রতিটি আমল সুন্নতের অনুসরণে করতে পারলেই তা মহান আল্লাহ পাক উনার কাছে সর্বাপেক্ষা বেশি কবুলযোগ্য হবে।
ইনশাআল্লাহ চলবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ১ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ১ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ২ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ২ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৩ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৩ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৪ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৬ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৬ দিন আগে মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬