আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি -অর্থ উপদেষ্টা
অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনেকে আমাদের সমালোচনা করেন, অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না।’
গতকাল জুমুয়াবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন বাজেট নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অনেক ধরনের করছাড়ের কথা বলা হয়েছে। বাজেটের পরদিন এসব নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ নয়। আর আইএমএফ যেটা চেয়েছিল, সেটা এবার চাপিয়ে দিতে পারেনি। আমরা একটা সমাধানে পৌঁছেছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।