আমরা কারও এজেন্ডা বাস্তবায়নে আসিনি -সিইসি
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৫ আশির, ১৩৯২ শামসী সন , ৪ মার্চ, ২০২৫ খ্রি:, ১৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। আমরা অন্য কারও এজেন্ডা বাস্তবায়নে আসিনি। আমাদের এজেন্ডা হলো ১৮ কোটি মানুষের এজেন্ডা। আমাদের এজেন্ডা বাংলাদেশের এজেন্ডা। আমাদের এজেন্ডা বাংলাদেশিদের এজেন্ডা, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা। আমরা যে ওয়াদা দিয়েছি সেটা বাস্তবায়নে কাজ করছি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় অংশ নিয়ে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা যদি কোনো রকম পা পিছলে যাই, তাহলে তরুণদের সঙ্গে বেঈমানি করা হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ভোট নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে। এটা আমাদের বড় দায়িত্ব। আমি যেখানে যাই সবাই সালাম দিয়ে বলে, স্যার সারাদেশের মানুষ তাকিয়ে আছে। সারাদেশের মানুষের কাছে অনেক বড় প্রত্যাশা। এত বেশি প্রত্যাশা কারও প্রতি ছিল না। মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)