আমরা এখনো যুদ্ধাবস্থায় আছি -ইরান
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে ইরানজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরসিজি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইরান বর্তমানে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা বিষয়টিকে ‘যুদ্ধাবস্থা’ হিসেবেই বিবেচনা করছে।
সেনাবাহিনীর ওই মুখপাত্র বলেন, “আমাদের জন্য এটি এখনো একটি যুদ্ধ পরিস্থিতি। আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি এবং আকাশসীমা ও সীমান্তে নিবিড় নজরদারি চালানো হচ্ছে।”
শত্রুপক্ষকে সতর্ক করে তিনি আরও বলেন, “শত্রু যদি নতুন কোনো হঠকারিতা বা পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তারা ইরানের সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম, কৌশল ও রণক্ষেত্রের মুখোমুখি হবে।”
সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ইসরায়েলের সাথে চলমান পাল্টাপাল্টি উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বলেও জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অভিযান আমাদের প্রতিরোধের অঙ্গীকার দুর্বল করতে পারবে না -হামাস
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের সাথে কূটনীতি ফলপ্রসূ নয়; সামরিক জবাব জরুরি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়, জানালো তুরস্ক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)