আমরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই -রুহিন
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ দাবি জানান দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, ঢাকায় সোহরাওয়ার্দীর সমাবেশ থেকে বলেছিলাম এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপিও এটা চায়। এ ব্যাপারে আমাদের রাজপথে বা আলোচনায় ঐকমত্য হয়ে আছে। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে বিচারের কাজ দৃশ্যমান করা ও প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা সম্ভব।
রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের অন্য গণতান্ত্রিক দলগুলোর মতো আমরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। নির্বাচন বিলম্বিত হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা রয়েছে।
তিনি বলেন, নির্বাচন, সংস্থার ও বিচারের বিষয়ে আমাদের দ্বিমত নেই। অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করতে হবে। বিচার কার্যক্রমও দৃশ্যমান হতে হবে। আমরা মনে করি এসব কাজ করেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করা সম্ভব। নির্বাচন পিছিয়ে গেলে আধিপত্যবাদী শক্তি তাদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করতে পারে। নানা কারণে নির্বাচন আরও দূরে চলে যাবে।
রুহিন হোসেন প্রিন্স বলেন, এপ্রিলে যারা নির্বাচনের বিষয়ে বলছেন আমরা তাদের সঙ্গে একমত না। কারণ মনে করছি এপ্রিলে নির্বাচনের কালক্ষেপণ অপ্রয়োজনীয়। এই কালক্ষেপণের মধ্য দিয়ে আধিপত্যবাদী, সম্রাজ্যবাদী শক্তি করিডোর, বন্দর তাদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করে নিয়ে যেতে পারে, যা আমাদের দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। আর আগামী ফেব্রুয়ারির পর থেকে শবেবরাত, রোজা, পরীক্ষা ও আবহাওয়া এমন জায়গায় যাবে আমাদের দেশের বাস্তবতায় এটা কোনো উপযুক্ত সময় না। কোনো কারণে যদি আমরা এপ্রিল বা অন্য চেষ্টা করি, তাহলে এটা হয় তো আরও দূরে চলে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)