আমদানি কম, রাজস্ব আদায়ে পিছিয়ে চট্টগ্রাম কাস্টমস
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস। জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ৭৪৬ কোটি টাকা পিছিয়ে রয়েছে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বৃহৎ এ প্রতিষ্ঠান। আমদানি কম হওয়ার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। এর মধ্যে জুলাই মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার ৪৮২ কোটি টাকা, আগস্টে পাঁচ হাজার ৬৬১ কোটি, সেপ্টেম্বরে ছয় হাজার ৫৫৭ কোটি, অক্টোবরে ছয় হাজার ৫৫৭ কোটি, নভেম্বরে ছয় হাজার ৬০৪ কোটি, ডিসেম্বরে ছয় হাজার ৬০৪ কোটি টাকা, জানুয়ারিতে ছয় হাজার ৬৫২ কোটি, ফেব্রুয়ারিতে পাঁচ হাজার ৭৫৫ কোটি।
এছাড়া মার্চ মাসে ছয় হাজার ৮৪০ কোটি টাকা, এপ্রিলে ছয় হাজার ৮৪০ কোটি টাকা, মে মাসে চার হাজার ৭১৭ কোটি টাকা ও জুন মাসে ছয় হাজার ৮৪০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৯ হাজার ২২০ কোটি ১৭ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমসের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ডলার সংকটের কারণে বিলাসীপণ্য আমদানি নিরুৎসাহিত করছে সরকার। যারা আমদানি করেছেন, তারাও শতভাগ মার্জিনে এলসি খুলেছেন। আবার অন্য প্রয়োজনীয় পণ্য আমদানিতেও শৈথিল্য ছিল।
তিনি আরও বলেন, এলসি যেমন কম হয়েছে, সে অনুপাতে আমদানিও কমেছে। আমদানিতে রাজস্ব আদায়ের কিছুটা স্থবিরতা বিরাজ করছে। তাছাড়া গত দুই-তিনমাস ধরে উচ্চ শুল্কের পণ্য আমদানি কমেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পণ্যের আমদানি নিয়ন্ত্রণে শুল্ক হার বাড়ানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












