আমদানির খবর আসতেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
দিনাজপুর সংবাদদাতা:
আমদানির খবরে দিনাজপুরের হিলিতে কেজিপ্রতি প্রকারভেদে পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা। বর্তমানে দেশীয় পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে-এমন খবরে দেশি পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
হিলি খুচরা বাজার ঘুরে দেখা যায়, দেশীয় পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, দুই দিন আগে যা ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি হতে পারে-এমন খবরে দেশের বিভিন্ন মোকামে কমেছে দেশি পেঁয়াজের দাম। আমরা কম দামে কিনতে পারলে কম দামে বিক্রি করে থাকি।’
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শেখ বিপ্লব বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে পেঁয়াজের দাম কমে আসছে। আমি পাইকারি ৯৫ টাকা কেজি দরে কিনে ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি।
দুই দিন আগে আমরা ১০৫ টাকা কেজি দরে কিনে ১১০ টাকা কেজি দরে বিক্রি করছি। দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দাম আরো কমে আসবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।