‘আবু ত্বহা আদনান পুরান প্রেমে মজেছে’, অভিযোগ স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
বিতর্কিত বক্তা আবু ত্বহা আদনানকে নিয়ে তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অভিযোগ তুলেছেন। গত জুমুয়াবার রাতে নিজের অনলাইন অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে সে দাবি করে, ত্বহা আদনান তার অতীতের এক পরিচিত নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িত আছে।
স্ত্রীর দাবি, ওই নারী বর্তমানে একটি আন্তর্জাতিক বিমান সংস্থার এয়ার হোস্টেস হিসেবে কর্মরত। সে অভিযোগ করে, ত্বহা নিয়মিত ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখছে এবং ব্যক্তিগতভাবে দেখা করে।
তবে এ বিষয়ে ত্ব হা আদনানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার অনুসারী ও সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও বিতর্ক ছড়িয়ে পড়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।