শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আবিষ্কৃত হলো সবচেয়ে বড় গ্যালাক্সি

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, দুপুর ১:২৭ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:১০
আবিষ্কৃত হলো সবচেয়ে বড় গ্যালাক্সি

খোঁজ মিললো সবচেয়ে বড় ছায়াপথ বা গ্যালাক্সির। জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত যতগুলো গ্যালাক্সি পেয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড়। নেদারল্যান্ডের গবেষকরা খোঁজ পেয়েছে নতুন এই রেডিও গ্যালাক্সির।
প্রায় ১৬ মিলিয়ন আলোকবর্ষ দৈর্ঘ্য এই গ্যালাক্সির। অর্থাৎ এই গ্যালাক্সির একপ্রান্ত থেকে অন্যত্র যেতে সময় লাগবে প্রায় ১ কোটি ৬০ লাখ আলোকবর্ষ। যার তুলনায় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি একেবারেই ছোট। মিল্কিওয়ে গ্যালাক্সির দৈর্ঘ্য ১ লাখ ৬ হাজার আলোকবর্ষ।
নতুন এই গ্যালাক্সির আয়তন এত বেশি যে, এর মধ্যে এঁটে যেতে পারবে মিল্কিওয়ে গ্যালাক্সির আয়তনের শতাধিক গ্যালাক্সি। মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় ১৫৩ গুণ বড় আবিষ্কৃত এই নতুন গ্যালাক্সি।
নতুন আবিষ্কৃত এই বিশালাকার গ্যালাক্সি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৩ বিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ ওই গ্যালাক্সি থেকে যে আলো এই মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছবে, তা ৩ বিলিয়ন আলোকবর্ষ আগে তার যাত্রা শুরু করেছিল।
বিজ্ঞানীরা জানিয়েছে, গ্যালাক্সিটির মোট ভর আমাদের সূর্যের ভরের তুলনায় প্রায় ২৪০ বিলিয়ন বা ২৪ হাজার কোটি গুণ বেশি।
নতুন এই গ্যালাক্সির মধ্যে জেট এবং লোব দেখা গেছে, যার ভিত্তিতে বিজ্ঞানীরা মনে করছে, গ্যালাক্সির ঠিক মাঝে বিশাল ব্ল্যাকহোল থাকতে পারে। আর এই ব্ল্যাকহোল থেকেই শক্তি পায় গ্যালাক্সিটি।
গ্যালাক্সি কি?
আমরা পৃথিবী নামক একটি গ্রহে বসবাস করছি। আমাদের পৃথিবী, আরো ৭টি গ্রহ ও তাদের শতাধিক উপগ্রহ, সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এই ৮টি গ্রহ, উপগ্রহসমূহ ও সূর্যকে নিয়েই সৌরজগৎ। কতগুলো গ্রহ-উপগ্রহ ও সূর্যকে নিয়ে যেমন একটি নক্ষত্রব্যবস্থা বা সৌরজগৎ গঠিত হয়, তেমনি এরকম অসংখ্য নক্ষত্রব্যবস্থা, আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাসমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত হয় একটি ছায়াপথ বা গ্যালাক্সি। ছায়াপথ মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ থাকে।
তারা ধারণা করে থাকে, মহাবিশ্বে পর্যবেক্ষণিক সীমার মধ্যে অন্তত দুই ট্রিলিয়ন (২০ লাখ কোটি) গ্যালাক্সি রয়েছে। যার বেশিরভাগই এখনকার সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যেও দেখা যায় না।
আলোকবর্ষ কি?
আলোকবর্ষ হলো দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোকবর্ষ সমান ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল। শূণ্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে। আর আলো প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল পথ পাড়ি দিতে পারে।
সবচেয়ে দূরের গ্যালাক্সি:
এখন পর্যন্ত বিজ্ঞানীরা সবচেয়ে দূরের যে গ্যালাক্সির সন্ধান পেয়েছেন, তার নাম জিএন-জেড১১। পৃথিবী থেকে ওই গ্যালাক্সিটির দূরত্ব ১৩.৪ বিলিয়ন আলোকবর্ষ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৩ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৫ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬