আবারো নিপীড়ন ও শিরচ্ছেদের মধ্যে পুড়ছে রাখাইন, মায়ানমারে নির্বিচারে হত্যা করা হচ্ছে মুসলমানদের
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৮ মে, ২০২৪ খ্রি:, ১৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মায়ানমারের রাখাইনে নতুন করে শুরু হওয়া সংঘাতের মধ্যে হত্যা ও শিরচ্ছেদ করা হচ্ছে মুসলমানদের। শনিবার জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে আল জাজিরার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, মায়ানমারের সংঘাত-বিধ্বস্ত পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর ক্রমবর্ধমান হত্যাযজ্ঞের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আরও ৪৫ হাজার লোক।
জাতিসংঘ অধিকার দপ্তরের মিয়ানমার দলের প্রধান জেমস জানিয়েছে, বুথিডং শহর জ্বালিয়ে দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে বিমান হামলাসহ উত্তর রাখাইনে আরাকান আর্মি এবং ক্ষমতাসীন সামরিক বাহিনী উভয় পক্ষ থেকে বেসামরিক রোহিঙ্গাদের ওপর নতুন করে হামলা শুরু হয়েছে। সে জানিয়েছে, রোহিঙ্গাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগও উঠেছে।
আল জাজিরার তানভীর চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা উভয় পক্ষের সংঘাতের মাঝখানে আটকা পড়েছে। তারা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে। তিনি জানিয়েছেন যে, ‘সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা তাকে বলেছে যে আরাকান আর্মি এবং সামরিক বাহিনী উভয়ই তাদেরকে যুদ্ধে নামানোর চেষ্টা করেছে। তারা যুদ্ধে যোগ না দিলে তাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া হবে বলেও তাদের হুমকি দেওয়া হয়েছে।’
রাখাইনে বর্তমানে নির্যাতিত ৬ লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম রয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে আরাকানের বুথিডং এবং মংডু শহরে লড়াইয়ে কয়েক হাজার বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)