আফ্রিকান প্রেসিডেন্টদের সঙ্গে যে কথা হলো পুতিনের
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বিশাল বহর নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছে আফ্রিকার চার দেশ জাম্বিয়া, সেনেগাল, কমোরোস এবং দক্ষিণ আফ্রিকা প্রেসিডেন্ট। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মিসরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবুলি।
গত শনিবার (১৭ জুন) এ প্রতিনিধি দলটি পুতিনের সঙ্গে সেন্ট পিটার্সবার্গে বৈঠক করে। এ সময় তাদের সঙ্গে পুতিনের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।
প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পুতিনকে দ্রুত যুদ্ধ বন্ধ করার তাগিদ দিয়েছেন। এজন্য তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন।
কিন্তু পুতিন ওই সময় দাবি করে, তারা আলোচনা করতে চাইলেও ইউক্রেনই সব সময় এটি প্রত্যাখ্যান করেছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আফ্রিকা মহাদেশে যুদ্ধের প্রভাব সম্পর্কে কথা বলেন। এছাড়া তিনি উল্লেখ করেন এ যুদ্ধ অবশ্যই কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেষ করতে হবে।
এ ব্যাপারে পুতিনকে রামাফোসা বলেন, ‘এই যুদ্ধ অনন্তকাল চলতে পারে না। সব যুদ্ধই নিষ্পত্তি করতে হয় এবং একটা সময় শেষ হয়। আর আমরা এখানে একটি পরিষ্কার বার্তা দিতে এসেছি এ যুদ্ধও শেষ হতে হবে। ’
এদিকে এরআগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করে আফ্রিকান নেতারা। তারা জেলেনস্কিকেও আলোচনায় বসার আহ্বান জানান। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়ে দেয়, যতক্ষণ রুশ সেনারা তার দেশে অবস্থান করবে ততক্ষণ সে কোনো আলোচনা করবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)