আফতাবনগর হাটের সবচেয়ে বড় খাসির নাম মায়ের দোয়া
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আফতাবনগর হাটে কোরবানির জন্য বিক্রি করতে আনা সবচেয়ে বড় খাসি এটি। খাসিটি গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে ঝিনাইদহ থেকে এই হাটে এনেছেন শাজাহান আলী মন্ডল। খাসিটির দাম হাকছেন ১ লাখ ৬০ হাজার টাকা। এরই মধ্যে ক্রেতা ৮০ হাজার টাকা পর্যন্ত দাম করে গেছেন। কিন্তু তিনি এক লাখ ২০ হাজার হলে বিক্রি করবেন।
বিক্রেতা শাজাহান মন্ডল জানান, খাসিটির বয়স চার বছর। তিনি তার পরিচিত একজনের কাছ থেকে কিনে নিয়েছেন। এই খাসিটি ছাড়াও আরো ৩০ টি খাসি বিক্রির জন্য এনেছেন তিনি। এরই মধ্যে ছয়টি খাসি বিক্রি করেছেন। সেগুলো সাইজে মাঝারি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।