আপিল বিভাগে তিন বিচারক নিয়োগ, প্রজ্ঞাপন জারি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- বিচারক মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারক শাহিনুর ইসলাম ও বিচারক কাশেফা হোসেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারকর শপথ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়। প্রধান বিচারক তাদের শপথ পড়াবেন।
এতে আরও বলা হয়েছে, শপথ গ্রহণের পর থেকে এই নিয়োগ কার্যকর হবে।
বর্তমানে প্রধান বিচারকসহ আপিল বিভাগে পাঁচজন বিচারক রয়েছেন। নতুন এই তিনজনের নিয়োগ হওয়ায় আপিল বিভাগের বিচারকর সংখ্যা দাঁড়াল আটজনে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।