আন্দোলনের শঙ্কায় পে-স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ
নিজস্ব সংবাদদাতা:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেয়া হয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায়। এ কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। গত সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোর কমিটির সভায় এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।