আন্দোলনের নামে ঢাকা অচল করার চেষ্টা করলে বিএনপিকেই অচল করে দেয়া হবে -কাদের
আন্দোলনের নামে ঢাকা অচল করার চেষ্টা করলে বিএনপিকেই অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে শান্তি সমাবেশে তিনি আরও বলেন, রাজপথে বিএনপিকে মোকাবিলায় প্রস্তুত আছে আওয়ামী লীগ।
অক্টোবর মাসে সরকার পতনে বিএনপির আন্দোলনের যে পরিকল্পনার কথা গণমাধ্যমে উঠে আসছে, তা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ফখরুল বলেন, ঢাকা অচল করে দেবে অক্টোবর মাসে। ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। অচল করতে আসলে নিজেরা অচল হয়ে যাবে।"
বিএনপি ‘কবে আসবে’ সেই তারিখ জানতে চেয়ে আওয়ামী লীগ নেতা বলেন, “ডেট দেন, লাফালাফি, নাচানাচি, বাড়াবাড়ি বন্ধ করেন। ভালো হবে না। বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে। আমরা প্রস্তুত।"
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।