মিথ্যা মামলায় দলের নেতাদের সাজা দিয়ে বিএনপির আন্দোলন দমন করা যাবে না -ফখরুল
খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে ১৪ অক্টোবর নয়াপল্টনে তিন ঘণ্টার অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, সোমবারও কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে, গুমও করা হয়েছে। দয়া করে এগুলো যারা করছে ন ক্ষান্ত হন, দেয়ালের লিখন পড়েন। এখনও বুঝতে পারছেন না, আপনাদের জন্য কী অপেক্ষা করছে। ইতিহাস ভুলে যাবেন না। নমরূদ, ফেরাউন, হিল্টার, মুসোলনি এবং পরবর্তীতে আউয়ুব, ইয়াহিয়া পারেনি, আপনারাও পারবেন না একদলীয় শাসন ব্যবস্থা স্থায়ী করতে।’
তিনি বলেন, পরিস্কার করে বলে দিতে চাই, জনগনকে সঙ্গে নিয়ে এই সরকারকে পরাজিত করা না পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়ার সৈনিকরা ক্ষান্ত হবে না, তারা অবশ্যই পরাজিত করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।