আন্দোলনের কাছে সরকারের কোনো কৌশলই টিকবে না -মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সারা দেশের মানুষ রাজপথে যে রকম করে নেমেছে, আন্দোলন যে রকম করে চলছে, তাতে সরকারের কোনো কৌশল টিকবে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার দল বলছেন, সব জায়গায় ডামি ক্যান্ডিডেট দিতে হবে। ডামি ক্যান্ডিডেট দেবেন কেনো? আবার বলেছেন, না স্বতন্ত্রও দাঁড়াবার সুযোগ আছে। সবাই বলছে, কি ব্যাপারটা কি? আমাদের দল থেকে টিকেট দেবে আবার দলই স্বতন্ত্র ক্যান্ডিডেট দেবে তাহলে ভোটটা কি হবে? এটা কি কোনো ভোট হবে? তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, এটা আমাদের একটা কৌশল। আমি আবারও বলি, এদের সব কিছুই কৌশল, অপকৌশল মানে ফোরটোয়েন্টি। ভোট হবে? হবে না। এদের সবকিছুই কৌশল, অপকৌশল। সারা দেশের মানুষ রাজপথে যে রকম করে নেমেছে, আন্দোলন যে রকম করে চলছে, তাতে সরকারের কোনো কৌশল টিকবে না।
তিনি বলেন, জিজ্ঞাসা করেন মানুষ ভোট দিতে যাবে? সবাই বলবে না। ক্যাম্পিং করতে পারবেন কোনো কোনো পার্টি এখনই বলছে যে, কি মুশকিলে পড়ে গেলাম এই জোটে বা এই নির্বাচনে অংশ নেবার পরে এখন তো বাড়ি যাওয়ার পথই বন্ধ হয়ে গেছে মানুষের ঘৃণা এতো তীব্র।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।