আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত -মেজর হাফিজ
আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অ.) হাফিজ উদ্দিন আহমেদ। তার দল বিএনপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলে তিনিও অংশ নেবেন বলে জানিয়েছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাফিজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেব।
হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হচ্ছে- সরকারের একজন মন্ত্রীর এমন বক্তব্যের পর বিষয়টি রাজনৈতিক মহলে শুরু হয় জোরালো আলোচনা। বলা হচ্ছে, বিএনপিকে ভেঙে নতুন দল গঠনের উদ্যোগের যে আলোচনা এত দিন ছিল, ওই মন্ত্রীর বক্তব্যে তার পালে হাওয়া লেগেছে।
সোমবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলটি থেকে নেতারা নির্বাচনে অংশ নেবেন। অনেকেই লাইন ধরে আছে তৃণমূলে (তৃণমূল বিএনপি) যোগ দেওয়ার জন্য। আর বিএনপির সাবেক মন্ত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজের নেতৃত্বে আরেকটি দল হতে যাচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।