আন্তর্জাতিক নৌসীমায় ইসরায়েলি হামলা ‘সীমানাহীন বর্ণবাদ’ -জাতিসংঘ দূত
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আন্তর্জাতিক নৌসীমায় গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সে এই ঘটনাকে ‘সীমানাহীন বর্ণবাদ’ বলে আখ্যায়িত করেছে। খবর আল-জাজিরার।
গত বৃহস্পতিবার গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক নৌসীমায় এই অভিযান চালায় সন্ত্রাসী ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, ড্রোন, জ্যামার এবং সশস্ত্র কমান্ডো ব্যবহার করে গাজাগামী এই মানবিক বহরকে বাধা দেওয়া হয়।
ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি স্পিডবোটগুলো তাদের ঘিরে ফেলে এবং অস্ত্র তাক করে কর্মীদের নৌকার সামনের দিকে হাঁটু গেড়ে বসার নির্দেশ দেয়।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই হামলা গাজা থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল (১ হাজার ১১১ কিলোমিটার) দূরে সংঘটিত হয়েছে।
সন্ত্রাসী ইসরায়েলের এমন হামলার নিন্দা জানিয়ে গতকাল জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছে, “কিভাবে এটা সম্ভব যে গ্রিস/ইউরোপের ঠিক উপকূলের আন্তর্জাতিক নৌসীমায় ইসরায়েলকে জাহাজ আক্রমণ ও জব্দ করার অনুমতি দেওয়া হয়?”
সে আরো যোগ করে, “ইসরায়েলের বর্ণবাদী নীতি বা এর গণহত্যাকারী নেতাদের সম্পর্কে আপনার ধারণা যাই হোক না কেন, এই ঘটনাটি ইউরোপজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করা উচিত। এটি আসলে ‘সীমানাহীন বর্ণবাদ’।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












