খেলাপি ঋণ:
আদায়ে উদ্যোগ বেড়েছে, কমেনি ঋণের বোঝা
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নতুন সরকারের প্রথম ১৮০ দিনে খেলাপি ঋণ আদায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু মার্চ শেষে খেলাপি ঋণ বেড়েছে আরো ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। ব্যাংকারদের মতে, কঠোর আইনি ব্যবস্থা ছাড়া বড় অংশের ঋণ আদায় কঠিন। অর্থনীতিবিদেরা বলছেন, শুধু খেলাপি হওয়ার পর ব্যবস্থা নিলে হবে না, ঋণ দেওয়ার প্রক্রিয়াতেও শৃঙ্খলা আনতে হবে।
ব্যাংক খাতের সবচেয়ে বড় সংকট খেলাপি ঋণ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে এই সংকট মোকাবিলায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাপি ঋণ আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর, প্রি-স্যুট মধ্যস্থতা, এককালীন ‘স্পেশাল এক্সিট’ সুবিধা এবং আইনি প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।
তবে সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক, খেলাপি ঋণের পরিমাণ এখনো স্বস্তিদায়ক নয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রান্তিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে এই অঙ্ক ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। মার্চ শেষে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২.২৬ শতাংশ ছিল খেলাপি। অর্থাৎ নতুন সরকারের প্রথম ১৮০ দিনে খেলাপি ঋণের পাহাড় কমেনি; বরং সর্বশেষ প্রকাশিত হিসাবে তা আরো বেড়েছে।
তবে এই বৃদ্ধির পুরোটা নতুন করে ঋণখেলাপি হওয়ার ফল, এমন সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন এবং ব্যাংকগুলোর ঋণ শ্রেণিকরণের পদ্ধতির পরিবর্তনও খেলাপি ঋণের পরিসংখ্যানে প্রভাব ফেলেছে। ফলে শুধু এক প্রান্তিকের বৃদ্ধি দিয়ে সরকারের নেওয়া নীতির পুরো ফলাফল বিচার করা যাবে না। কিন্তু এটাও সত্য, মার্চ পর্যন্ত প্রকাশিত তথ্য ব্যাংক খাতের সংকট কমার কোনো দৃশ্যমান প্রমাণ দেয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় তিন মেট্রোরেলে বড় বরাদ্দ, ঝুলে গেল তিনটি
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকাররা কীভাবে বসবেন কত টাকা লাগবে, নীতিমালা প্রকাশ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাটারিচালিত রিকশার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এত টাকা খরচ করে লাভ কী?’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনি লড়াইয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে -চিফ প্রসিকিউটর
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামাত’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর বাটা সিগন্যাল থেকে কয়েকটি ককটেল উদ্ধার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাস্টমস হাউসে ‘দুর্বৃত্তায়ন’ চলছে : নৌপরিবহন মন্ত্রী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলা শিক্ষকদের দায়িত্ব: বাকৃবি উপাচার্য
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)