আদালতে বোমা হামলা পরিকল্পনাকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির একটি সূত্র।
ডিবি সূত্রে জানা গেছে, মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী, বোমা বিশেষজ্ঞ মুকিতকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২০ নভেম্বর বিকালে যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।