আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে -আইন উপদেষ্টা
আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে জানিয়ে অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে। এটি বন্ধ করতে হবে।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।