রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে-

ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে (১৫)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, রাত ১:১৮
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে (১৫)

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيْمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيْلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ. رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَاۤ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَاۤ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ.
“হযরত ইবরাহীম আলাইহিস সালাম, যিনি খলীলুল্লাহ, উনাকে যখন জায়গাটা দেখিয়ে দেয়া হলো, যে এখানে আপনি পবিত্র কা’বা শরীফ নির্মাণ করুন। স্থানটা এরকম ছিলো, এর মাপটা এতটুকু ছিলো ইত্যাদি ইত্যাদি। তিনি উনার ছেলে হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনাকে নিয়ে সেটাকে আবার নির্মাণ করার জন্য কাজ শুরু করলেন। যখন নির্মাণ হলো সেই অবস্থায় তিনি দোয়া করলেন, সেটা মহান আল্লাহ পাক তিনি বলতেছেন,
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيْمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيْلُ
যখন হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি উনার ছেলে হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনারা পবিত্র কা’বা শরীফ উনার ভিত্তি স্থাপন করলেন। দোয়া করলেন,
رَبَّنَا تَقَبَّلْ مِنَّاۤ إِنَّكَ أَنتَ السَّمِيْعُ الْعَلِيْمُ،
হে মহান আল্লাহ পাক! আমাদের থেকে আপনি এটা গ্রহণ করুন, কবুল করুন। আপনি শ্রবণকারী, জ্ঞানী।
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ
বারী ইলাহী! আমাদের উভয়কে আপনার খাছ নবী-রসূল আলাইহিমাস সালাম হিসাবে, খলীলুল্লাহ ও যবীহুল্লাহ হিসাবে কবুল করে নিন।
وَمِنْ ذُرِّيَّتِنَاۤ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ
এবং আমাদের বংশধরদের মধ্যে এক কাওমকে আপনি আপনার খাছ বান্দা-বান্দি হিসাবে কবুল করে নিন। অর্থাৎ হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার বংশধর থেকে একটা গোত্র যেন, যারা যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার খাছ বান্দা-বান্দি হিসেবে থাকবেন। উনাদেরকে যেন মহান আল্লাহ পাক তিনি মনোনীত করে নেন, পছন্দ করে নেন। পরবর্তী কাজের জন্য। সেটাই তিনি দোয়া করতেছেন। তিনি দোয়া মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি যেন উনাদের উভয়কে কবুল করেন। উনাদের তরফ থেকে উনাদের মাধ্যম দিয়ে উনাদের বংশধর, খাছ কিছু বংশধর উনাদেরকে যেন মহান আল্লাহ পাক তিনি কবুল করে নেন। যাদের অর্থাৎ যে কাওম উনাদের মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক তিনি উনার যে, কাজগুলো সেগুলো সম্পাদন করবেন। তিনি দোয়া মুবারক করলেন,
وَأَرِنَا مَنَاسِكَنَا
আয় আল্লাহ পাক! আমাদেরকে হজ্জ করার নিয়ম-কানুনটা শিক্ষা দিন। আপনার রেজামন্দী, সন্তুষ্টি মুবারক হাছিলের বিষয়টা আমাদেরকে শিক্ষা দিন।

وَتُبْ عَلَيْنَا
আমাদেরকে কবুল করে নিন
اِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ.
নিশ্চয়ই আপনি, যারা তাওবাকারী, যারা আপনার প্রতি প্রত্যাবর্তন করে, রুজু হয়ে থাকে তাদেরকে আপনি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ!
এখানে বলা হয়ে থাকে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, হযরত খলীল আলাইহিস সালাম তিনি দোয়া মুবারক করেছেন। প্রকৃতপক্ষে বিষয়টা যিনি সাইয়্যিদুল মুরসালীন, যিনি ইমামুল মুরসালীন, যিনি খ্বতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের বিষয়টা তিনি এখানে উল্লেখ করেছেন। তিনি দোয়া মুবারক করে তিনি নিজে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাধ্যম দিয়ে তিনি বরকত রহমত ছাকীনা হাছিল করে নিলেন। সুবহানাল্লাহ! হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন পবিত্র কা’বা শরীফ পুনঃনির্মাণ করলেন, তখন মহান আল্লাহ পাক তিনি উনাকে বললেন-
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْـحَجِّ
“(মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন,) হে হযরত খলীল আলাইহিস সালাম! আপনি মানুষদেরকে পবিত্র হজ্জের জন্য ডাকুন, আযান দিন। সমস্ত জিন-ইনসানকে পবিত্র হজ্জ সম্পাদন করার ঘোষণা দিন। আপনি সবাইকে পবিত্র হজ্জের জন্য আহবান করুন।
يَأْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّأْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ
তাহলে দেখবেন, মানুষ দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে, বাহনে করে, উটে করে দূর-দূরন্ত থেকে তারা হজ্জ করতে আসবে। সুবহানাল্লাহ!
যখন এ কথা বলা হলো, তখন হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, আয় বারে ইলাহী! কোথা থেকে আমি ডাকবো? তখন মহান আল্লাহ পাক তিনি বললেন, আপনি আবূ কুবাইছ পাহাড়ে উঠে ঘোষণা দিন। তখন হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, আয় মহান আল্লাহ পাক! এখানেতো কোন মানুষ-জন নেই। আমি কাদেরকে সম্বোধন করবো? তখন মহান আল্লাহ পাক তিনি বললেন, আপনি ঘোষণা দিন। সেটা পৌঁছে দেয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ!

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে