আত্মহত্যার চেষ্টা করছে গাজায় আটক কাপুরুষ ইসরায়েলি বন্দীরা
আল ইহসান ডেস্ক:
গাজায় আটক কিছু দখলদার ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা। টেলিগ্রামে এক পোস্টে তিনি এই তথ্য জানান।
আবু হামজা বলেছেন, বেশ কিছু দখলদার ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের প্রতি সন্ত্রাসী ইসরায়েলি সরকারের অবহেলার কারণে তারা এই আত্মঘাতী পথ বেছে নিচ্ছে।
তিনি আরও বলেন, ব্রিগেডের ইউনিটগুলো থেকে তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে। অথচ বন্দী হওয়ার আগে তারা দেখেছিল, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কিভাবে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে তাদের বাহিনীর ওসব দৃশ্যও এখন তাদের পীড়া দিচ্ছে।
গত মাসে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী চার বন্দীকে মুক্ত করার জন্য নুসেইরাত শরণার্থী শিবিরে ২৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে শহীদ করে। এছাড়া প্রায় ৭০০ জনকে করে আহত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।