আতঙ্ক বাড়াচ্ছে রাজনৈতিক ‘টার্গেট কিলিং’
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে রাজনৈতিক হত্যাকা- এখন পরিণত হয়েছে পরিকল্পিত হত্যাকা- বা ‘টার্গেট কিলিং’-এ। নিঁখুত পরিকল্পনায় যাকে টার্গেট করা হচ্ছে শুটাররা তাকে হত্যায় সফল হচ্ছে।
গত কয়েক মাসে দেশের বিভিন্ন এলাকায় এমন একের পর এক রাজনৈতিক হত্যাকা- ঘটেছে, যা রাজনীতিকে ঠেলে দিচ্ছে ভয়াবহ সহিংসতার দিকে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক রাজনৈতিক নেতাকর্মী। আতঙ্ক ছড়াচ্ছে মাঠ পর্যায়ের রাজনীতিতে। কয়েকদিন পরই অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে এমন টার্গেট কিলিংয়ের ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে সব মহলে।
পরিসংখ্যানও বেশ উদ্বেগজনক। গত এক বছরে রাজনৈতিক সহিংসতায় দেশে নিহত হয়েছেন ১৩১ জন। এইচআরএসএস বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে রাজনৈতিক আধিপত্য বিস্তার, প্রতিশোধপরায়ণতা, সমাবেশ ও কমিটি গঠন নিয়ে বিরোধ, নির্বাচনকেন্দ্রিক সংঘাত ও চাঁদাবাজি কেন্দ্র করে ৯১৪টি সহিংসতা ঘটে। এসব সহিংসতায় নিহত ১৩১ জনের মধ্যে বিএনপির ৯৩ জন, আওয়ামী লীগের ২৩ জন, ইউপিডিএফের ছয়জন, জামাতের তিনজন, ইনকিলাব মঞ্চের একজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন ও চরমপন্থি দলের একজন আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ৫৪টি সহিংস ঘটনায় নিহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, আন্ডারওয়ার্ল্ডে অবৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া অস্ত্রও যুক্ত হয়েছে। এটাই আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়েছে। এ কারণে গত ১০ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
পুরস্কার ঘোষণার পর থেকে নভেম্বর পর্যন্ত মাত্র ৩৫টি আগ্নেয়াস্ত্র এবং ১৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এখনো ১৩৪০টি অস্ত্র এবং ২ লাখ ৫৭ হাজার ৬৫৯ রাউন্ডেরও বেশি গুলি কোথায় তা অজানা। এসব অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, সাব-মেশিনগান (এসএমজি), হালকা মেশিনগান (এলএমজি), বিভিন্ন ক্যালিবারের পিস্তল, শটগান, গ্যাসগান এবং টিয়ারগ্যাস লাঞ্চার।
পুলিশ সদর দপ্তর জানায়, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৩ ডিসেম্বর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হয়। ৭ জানুয়ারি পর্যন্ত এ অভিযানে ১৫ হাজার ৯৩৬ জন গ্রেফতার হন। তবে এই অভিযানেও চিহ্নিত, পেশাদার ও বড় সন্ত্রাসী গ্রেফতারের সংখ্যা খুবই কম। তাছাড়া অস্ত্র উদ্ধারের সংখ্যাও খুব বেশি নয়। এই সময়ে মোট অস্ত্র উদ্ধার হয়েছে ২৩৬টি।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘সম্প্রতি রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত আক্রোশ বা দ্বন্দ্বের কারণে যে হত্যাকা- ঘটেছে সবগুলোর বিষয়ে পুলিশ গুরুত্ব দিয়েছে। নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তীসময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি নিয়েছে।’
তিনি আরও বলেন, দেশে সব ধরনের অপরাধ দমাতে আমাদের গোয়েন্দা নজরদারিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশি টহল। এছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচন সামনে রেখে আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা, হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে: আইনমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীশূন্য ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি চাকরিতে শূন্যপদ কত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, বন্যা-পাহাড়ধসের শঙ্কা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












