আজ মহিমান্বিত ১৪ই শাওওয়াল শরীফ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত সিব্ত্বতু রসূল আর রবি’য়াহ আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ দিবস। এবং মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, ক্বাইয়ূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
প্রত্যেকের উচিত- ব্যাপক যওক-শওকের মাধ্যমে এ মহিমান্বিত দিনখানি যথাযথ মর্যাদায় পালনের ব্যবস্থা করা।
, ১৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আর (আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি তাদেরকে (সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসীকে) মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিনগুলো সম্পর্কে স্মরণ করিয়ে দিন, জানিয়ে দিন। নিশ্চয়ই এই বিশেষ বিশেষ দিনগুলো উনাদের মধ্যে অবশ্যই প্রত্যেক শোকরগুজার ও ধৈর্যশীল বান্দা-বান্দীদের জন্য নিদর্শন মুবারক রয়েছে। অর্থাৎ এই সম্মানিত বিশেষ বিশেষ দিনগুলো যদি বান্দা-বান্দী, উম্মত, কায়িনাতবাসী তা’যীম-তাকরীম ও মুহব্বতের সাথে পালন করতে পারে, তাহলে তারা এর মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাক্বীক্বী রেযামন্দি-সন্তুষ্টি মুবারক লাভ করতে পারবে, ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে পারবে। ” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা ইবরাহীম শরীফ: সম্মানিত আয়াত শরীফ ৫)
প্রসঙ্গত আজ ১৪ই শাওওয়াল শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত সিব্ত্বতু রসূল আর রবি’য়াহ আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সঙ্গতকারণেই আজকের দিনটি অব্যক্ত, অবর্ণনীয় রহমত, বরকত, নাজাত ও ফযীলতপূর্ণ একটি দিন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
মূলত তিনি হচ্ছেন এই পবিত্র সূরা লুকমান শরীফ উনার পবিত্র ২৭ নং আয়াত শরীফ উনার পরিপূর্ণ মিছদাক। যেখানে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “পৃথিবীতে যত গাছ আছে, সমস্ত গাছ যদি কলম হয় এবং সমুদ্রের সাথে আরো সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, (এবং সমস্ত মাখলূকাত মিলে মহান আল্লাহ পাক উনার ছানা-ছিফত মুবারক লিখতে থাকে) তারপরও মহান আল্লাহ পাক উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ! নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত সিব্ত্বতু রসূল আর রবি’য়াহ আলাইহাস সালাম তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা সিব্ত্বতুন (নাতনী) আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! তিনি হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্বা মুবারক। সুবহানাল্লাহ! তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং উনার মাহবূব হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারিণী হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ! উনার সম্মানিত মুহব্বত মুবারকই হচ্ছেন সম্মানিত ঈমান। সুবহানাল্লাহ!
কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য এ বিষয়ে মিডিয়া তথা রাষ্ট্রীয় নীতি-নির্ধারক মহল, পরিচালক মহল এমনকি নামধারী উলামায়ে সূ’য়ের মাঝেও কোনো আলোড়ন বা অংশগ্রহণ নেই।
পাশাপাশি উল্লেখ্য, মুসলমানরা আজ আমলহীন। আমল করাটাকে তারা কষ্টসাধ্য মনে করে। অথচ মুসলমানরা যদি উনাদের সম্মানিত দিবস মুবারক উনাদেরকে যথাযথ তা’যীম-তাক্বরীমের সাথে পালন করতো, তাহলে রহমত-বরকত নাযিল হতো। এতে মুসলমানরা খুব সহজেই নেককার, পরহেযগার তথা খালিছ আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালীতে পরিণত হতে পারতো। সুবহানাল্লাহ!
পাশাপাশি উল্লেখ্য, হযরত শায়েখ আহমদ ফারূক্বী সিরহিন্দী মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি ৯৭১ হিজরী সনের পবিত্র ১৪ই শাওওয়াল শরীফ (খৃষ্টাব্দ ১৫৬৩ সন) ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালার সিরহিন্দ শরীফ-এ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সে হিসেবে আজ ১৪ শাওওয়াল শরীফ উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সুমহান বরকতময় দিবস।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হওয়ার যোগ্য। ”
এ পবিত্র আয়াত শরীফ যুগে যুগে যেসব মহান ওলীআল্লাহ উনাদের পবিত্র জীবনী মুবারক উনার বাস্তবরূপে প্রতিফলিত হয়েছে, উনাদের মাঝে আবুল বরকত হযরত শায়েখ আহমদ ফারূক্বী সিরহিন্দী মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার কথা মুবারক বিশেষভাবে উল্লেখযোগ্য।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, উনার মতো হাজার বছরের মুজাদ্দিদ উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের সুমহান দিনটি ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশ শুধু বাংলাদেশেই নয়; গোটা মুসলিম বিশ্বেই অবহেলায়, অনাদরে, অজ্ঞতায় কেটে যায়। নাঊযুবিল্লাহ!
একদিকে আকবরী রাজশক্তির ‘দ্বীনে ইলাহী’ কুফরী ফিতনা, অপরদিকে নামধারী তথাকথিত মশহুর উলামা তথা উলামায়ে ‘সূ’ গোষ্ঠীর অপতৎপরতা- সবকিছুই তিনি নির্মূল করেছিলেন। বাতিল ও বিদয়াতকে মিটিয়ে দিয়েছিলেন। পবিত্র দ্বীন ইসলাম উনার জাগরণ ঘটিয়েছিলেন, সুন্নতের পুনঃপ্রচলন করেছিলেন। তাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে লক্বব মুবারক দিয়েছিলেন, ‘মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি। ’ সুবহানাল্লাহ! (পবিত্র মকতুবাত শরীফ)
সন্তোষজনকভাবে না হলেও হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার আলোচনা, অনেক মহলই করে। এমনকি বর্তমানে খারিজী, ওহাবী, বিদয়াতী গোষ্ঠী তথা উলামায়ে ‘সূ’রাও উনার প্রসঙ্গ উত্থাপন করে থাকে। কিন্তু তাদের বক্র দিল, পর্দা ঢাকা দিল, অন্ধ দিল সর্বোপরি অসুস্থ অন্তরের কারণে তারা অনুধাবন করতে ব্যর্থ হয় যে, হযরত শায়েখ মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার কালে, আবুল ফজল, ফৈজী, মোল্লা মোবারক নাগৌরী প্রমুখ উলামায়ে ‘সূ’রা যে কলঙ্কিত অধ্যায় রচনা করেছিল, তারাও ঠিক একই ভূমিকায় অবতীর্ণ রয়েছে। হাক্বীক্বতে তারাও উলামায়ে ‘সূ’। ঈমানের স্বার্থে, পবিত্র দ্বীন ইসলাম উনার রাহে এসব উলামায়ে ‘সূ’দের থেকে তাই আমাদের হতে হবে বিশেষ সাবধান।
মূলত, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র আলোচনা আমাদেরকে একজন সুমহান মুজাদ্দিদ উনার আগমন কাল, উনার কাজের প্রেক্ষাপট ও নীতি বা কৌশল সম্পর্কে সুস্পষ্ট দিক-নির্দেশনা দান করে।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক ফরমান, “আমি সময়কে মানুষের মধ্যে পর্যায়ক্রমে ঘুরিয়ে থাকি। ”
আইয়্যামে জাহিলিয়াতের পরেই এসেছিল পবিত্র খতমে নুবুওওয়াত উনার নিয়ামত মুবারক। তদ্রƒপ যুগে যুগে বেশরা-বিদয়াতের ঘনঘটার পরই আবির্ভূত হয় মুজাদ্দিয়াত উনার সুমহান সওগাত। আজ সারাবিশ্বে মুসলমানদের নতজানু ও পর্যুদস্ত অবস্থা। আমেরিকা, ইউরোপ তথা ইহুদী-খ্রিস্টানের নির্মম অত্যাচার ও আগ্রাসন এবং ধর্মব্যবসায়ী নামধারী আলিমদের পদস্খলন ও বিবিধ অপতৎপরতা চলছে। আর বিজাতীয় বিধর্মীয় সংস্কৃতিতে মগ্ন, সুদ-ঘুষ, দুর্নীতি, গান-বাজনা, অশ্লীলতা ও অরাজকতার আষ্টেপৃষ্ঠে জরাগ্রস্ত, আত্মবিস্মৃত, আমলহীন মুসলমানের গুনাহর কারণে ভারি হয়ে উঠছে আকাশ-বাতাস, দুঃসহ হয়ে পড়ছে চারপাশের পরিবেশ। থেকে থেকে যেন ধ্বনিত হচ্ছে পবিত্র কুরআন শরীফ উনার সে পবিত্র আয়াত শরীফ: “যারা বলে- হে আমাদের প্রতিপালক! এ জনপদ যার অধিবাসী যালিম, তাদের হতে আমাদেরকে অন্যত্র নিয়ে যান; আপনার নিকট থেকে কাউকে আমাদের অভিভাবক করুন এবং আপনার নিকট থেকে কাউকে আমাদের সাহায্যার্থে প্রেরণ করুন। ” (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭৫)
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহিমান্বিত ১৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোনো বিদেশি কোম্পানি সাড়া দেয়নি বলে এতো হা হুতাশ কেনো? বাপেক্সকেই সমুদ্রেও তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয়ার দায়িত্ববোধ- কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমাই সম্ভব ইনশাআল্লাহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












