সম্পাদকীয়-১
আজ মহিমান্বিত পবিত্র ৪ শা’বান শরীফ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবিয়াহ ইবনাতু আবীহা আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
গোটা উম্মাহ ও মুসলিম বিশ্বের প্রত্যেক সরকারের উচিত- যথাযথ ভাবমর্যাদা ও ভাবধারার সাথে এ দিবস মুবারক পালন করা।
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, যে নিজেকে চিনেছে সে মহান আল্লাহ পাক উনাকে চিনেছে। নিজেকে সে তখনই চিনবে যখন নিজের মা সম্পর্কে জানবে। আর নিজের মা সম্পর্কে তার তখনই জানা পূর্ণ হবে যখন সে মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ব্যতীত অন্য সবার সম্মানিত মাতা তথা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে জানবে, মানবে, তা’যীম-তাকরীম মুবারক করবে, উনাদের সাথে সম্পৃক্ত বিশেষ দিনসমূহ পালন করবে তথা সম্মানিত আইয়্যামুল্লাহ বা মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিনগুলো পালন করবে।
বর্তমানে পৃথিবীতে তিনশ কোটিরও বেশী মুসলমান কিন্তু এই মুসলমান জানেনা কিভাবে তারা মুসলমান। মূলতঃ মহান আল্লাহ পাক উনাকে এক ও অদ্বিতীয় মানার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে এবং মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে জানা এবং মানার পরই সে মুসলমান। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(২)
প্রসঙ্গত, আজ পবিত্র ৪ শা’বান শরীফ। আজকের সুমহান দিবস মুবারকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আর রবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবিয়াহ আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হয় ৩য় হিজরী পবিত্র মাহে শা’বান শরীফ উনার ৪ তারিখ, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার)। সেই সময় সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবিয়াহ আলাইহাস সালাম উনার বয়স মুবারক হয়েছিলেন ২১ বছর ২০ দিন। সুবহানাল্লাহ!
নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হওয়ার পর হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সাথে হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার সাক্ষাত মুবারক হলে তিনি বলেন যে, আপনার মেয়ে সম্পর্কে আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আলোচনা মুবারক করতে শুনেছি। তখন আমার ধারণা হয়েছিল, হয়তো নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সাথে নিসবাতুল আযীম হওয়ার প্রস্তাব দিতে পারেন। সেজন্য আপনি যখন আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসেন তখন আমি চুপ ছিলাম। আমি কিছু বলিনি (বুখারী শরীফ)। সুবহানাল্লাহ!
(৩)
সাইয়্যিদাতুনা হযরত আর রবিয়াহ আলাইহাস সালাম উনার প্রকৃত মর্যাদা মুবারক অনুধাবনে নিকটবর্তী কোনো হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারাও অক্ষম। বরং উনারা উনার খাদিম; এক কথায় তিনি শুধু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন। কিন্তু বাকি সব যোগ্যতা মুবারক, নিসবত মুবারক, নিয়ামত মুবারক-এ তিনি পরিপূর্ণ। সুবহানাল্লাহ! উনার মা’রিফাত হাছিল, মুহব্বত অর্জন, তা’যীম-তাকরীম প্রদর্শনে উম্মতের অন্তহীন প্রচেষ্টা থাকা উচিত। কারণ, পবিত্র ০৪ শা’বান শরীফ খুলুছিয়ত সহকারে পালন করলে সব গুনাহ মাফ হবে ও সবার সব দোয়া কবুল হবে।” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
সরকারের উচিত- এদিনে সরকারিভাবে ছুটির ঘোষণা করা এবং বেমেছাল তা’যীম-তাকরীম ও গভীর জওক-শওকের সাথে ব্যাপক কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে দিনটি পালন করা।
সঙ্গতকারণেই উনার মা’রিফাত হাছিল, মুহব্বত অর্জন, তা’যীম-তাকরীম প্রদর্শনে উম্মতের অন্তঃহীন প্রচেষ্টা থাকা উচিত। পাশাপাশি উম্মতের উচিত- বর্তমান যামানায় যিনি উনাদের ক্বায়িম-মাক্বাম উনার সম্পর্কে অবগত হওয়া উনার মা’রিফাত মুবারক, শান-মান মুবারক সম্পর্কে তথ্য জানা।
(৪)
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান যামানায় ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, সাইয়্যিদাতুন নিসা, যাওজাতু ইমামুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবিয়াহ আলাইহাস সালাম উনার আখাচ্ছুল খাছ এবং পরিপূর্ণ মিছদাক। উনার নিসবত মুবারক, তাওয়াল্লুক মুবারক, বুযূর্গী মুবারক, মুহব্বত-মা’রিফাত মুবারক, শান-মান মুবারক, যোগ্যতা মুবারক, প্রজ্ঞা মুবারক সব সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মাঝে পরিপূর্ণভাবে প্রতিফলিত ও বিকশিত হচ্ছে। সুবহানাল্লাহ!
বর্তমান যামানার মহিলাদের জন্য বেমেছাল সুখবর ও সৌভাগ্যের বিষয়। মহান আল্লাহ পাক উনার চরম নিয়ামত মুবারক। এ নিয়ামত মুবারক উনার হিস্যা লাভে যুগের সব মহিলাদেরই অগ্রণী হওয়া উচিত। আর যারা এ নিয়ামত মুবারক উনার ছোঁয়া পেয়েছেন তাদের উচিত উনার শুকরিয়া আদায়ে অপরাপর মহিলাদের মাঝে এ মহান সুসংবাদ প্রচার-প্রসারে নিবেদিত হওয়া।
মূলত এসব অনুভূতি আসে নেক ছোহবত মুবারক থেকে। আর ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বের শীর্ষস্থানীয় মাইক্রোচিপ বিজ্ঞানী, বাংলাদেশী এনায়েতুর রহমান এ শিল্পের বিকাশে বাংলাদেশ ও বাংলাদেশীকে বিশেষ সহায়তা করতে চান।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












