আজ থেকে সীমিত আকারে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম সীমিত আকারে আজ বৃহস্পতিবার হতে সরাসরি বা ভার্চ্যুয়ালি (প্রয়োজন মতে যেটি সুবিধাজনক) চলবে। পাশাপাশি দপ্তর ও শাখাগুলোর কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হবে।
হাইকোর্ট বিভাগে কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও চেম্বার আদালত পরিচালনা বিষয়ে রেজিস্ট্রার জেনারেলের সই করা অপর এক বিজ্ঞপ্তির ভাষ্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার বিচারক আশফাকুল ইসলাম আপিল বিভাগের মামলা-সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দৈনিক চেম্বার কোর্টে সরাসরি বা ভার্চ্যুয়ালি (সুবিধামতো) যথারীতি শুনানি গ্রহণ করবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।