আগের সরকারের ১৩০০ প্রকল্প রিভিউ করা হচ্ছে -অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অপচয় ও দুর্নীতির অভিযোগ থাকায় আগের সরকারের নেওয়া এক হাজার ৩০০ প্রকল্প রিভিউ (পর্যালোচনা) করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে সংসদে অর্থমন্ত্রী একথা বলেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এসব প্রকল্পের মধ্যে ৫০০টিরও বেশি এখনো ১০ শতাংশ বাস্তবায়ন পর্যায়ে পৌঁছায়নি। আর নতুন সরকার যে প্রকল্পগুলো নিচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক হাজার ৩০০ প্রকল্প রিভিউ করছি। অনেকগুলো প্রকল্পের মধ্যে অপচয়, দুর্নীতির ইস্যু রয়েছে। এ জন্য এক হাজার ৩০০ প্রকল্প রিভিউয়ের আওতায় আছে। আমি যেটা বললাম এর মধ্যে পাঁচ শতাধিক প্রকল্প এখনো ১০ শতাংশ বাস্তবায়ন হয়নি। আর যেহেতু এটা বিগতদিনের সরকারগুলোর প্রকল্প এগুলো নিয়ে আমার এর বেশি বলার কোনো সুযোগ নাই।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা যে প্রকল্পগুলো এখন গ্রহণ করছি সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। যদি গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করতে হয়, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান যদি উন্নয়ন করতে হয়, তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি হবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। এ জন্য আমি আশা করি আগামী দিনে আপনাদেরকে আরো বেশি ভালো খবর এই সরকারের পক্ষ থেকে দিতে পারবো।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।