আগামী ২ দিন বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
আগামী ২ দিন দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।