আগামী মাসেই আসছে প্রবাসীদের জন্য বিশেষ কার্ড
নিজস্ব সংবাদদাতা:
প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সেবায় বিশেষ অগ্রাধিকার নিশ্চিত করতে নতুন ডিজিটাল কার্ড প্রবর্তন করা হচ্ছে। এর মাধ্যমে ইমিগ্রেশন, স্বাস্থ্যসেবা এবং ভূমি নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রবাসীরা বিশেষ সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে গত শনিবার (১৮ জুলাই) প্রবাসী কার্ড চালুর উদ্যোগ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে দুই লাখ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কার্ডধারীরা দেশে ও বিদেশে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথ এবং বিমান টিকিটে ছাড়ের মতো অন্তত ১০টি সুবিধা পাবেন। এছাড়া সরকারি হাসপাতালে বিশেষ বুথ, রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট এবং বিনা খরচে মরদেহ দেশে আনার সুবিধাও নিশ্চিত করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।