আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি -ইউনূস
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে নিউইয়র্কে গত মঙ্গলবার প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছে।
সাক্ষাৎকালে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্র্বতী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম এবং বৈশ্বিক শরণার্থী সঙ্কট- বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মত বিনিময় করা হয়।
এ সময়ে ইউনূস বলেছে, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।
প্রধান উপদেষ্টা আরও বলেছে, আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।