আগামীকাল ঢাকায় যানজটের আশঙ্কা, আগে রওনা দেয়ার অনুরোধ
হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। এদিন পূর্বাচল ৩০০ ফিট সড়কে বড় জনসমাগম হবে। সড়কে যানজটের আশঙ্কায় যাত্রীদের ফ্লাইট টাইমের আগে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলো এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগম হতে পারে। এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে এবং ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি কমাতে নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।