আকিদা, হুসনে যন ও মুহব্বতের সাথে পবিত্র রমাদ্বান শরীফের হক আদায় করলে মানুষ ফায়দা লাভ করবে
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র রমাদ্বান শরীফ শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলো হতে সাহরী গ্রহনের জন্য ডাকা হবে। রাতে সাহরী গ্রহণের জন্য মানুষকে ডাকার এই বিষয়টা অনেক জরুরী। এটা মুসলমানদের দেশ। দ্বীনি কাজের জন্য মুসলমান রোজাদারকে ডাকা হলে সেটাতে বিরক্ত হবার কোন কারণ নেই। বরং মাইকে সাহরী গ্রহণের জন্য ডাকাডাকির মাধ্যমে রোজা রাখতে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। মাইকে ডাকার মাধ্যমে যতটুকু আওয়াজ যায় সেখানকার সব রোজাদারের জন্যই এটা সুবিধার কারণ হবে। এ বিষয়টি নিয়ে অনেকে চুচেরা করে, যা মোটেই ঠিক নয়।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, রহমত বরকত নাজাতের মাস পবিত্র রমাদ্বান শরীফ। প্রথম দশদিন হলো রহমত। আকিদা হুসনে যন মুহব্বতের সাথে পবিত্র রমাদ্বান শরীফের হক আদায় করলে মানুষ ফায়দা লাভ করবে। মহান আল্লাহ পাক তিনি সারা বছরই রহমত মুবারক বর্ষন করেন তবে পবিত্র রমাদ্বান শরীফে বিশেষভাবে প্রথম দশদিনের রহমতের কথা বলা হয়েছে। মহান আল্লাহ পাক তিনি একেক সময় একেক শান মুবারক প্রকাশ করেন। মহান আল্লাহ পাক তিনি অনন্তকালের জন্যই রহমান রহীম ঠিক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও অনন্তকালের জন্য রহমাতুল্লীল আলামীন। মহান আল্লাহ পাক তিনি রহমত দেয়ার জন্য একটা উসীলা তালাশ করেন মাত্র। সময় মতো ইফতার করা, সময় নিয়ে তারবীহ নামাজ আদায় করা, রাতে ঘুম ছেড়ে সাহরীর জন্য উঠা, সারাদিন পানাহার হতে বিরত থেকে রোজা রাখা, এই সমস্ত কিছু কষ্টকর মনে হলেও মুহব্বতে তিতা জিনিসটা মিস্টি হয়ে যায়। পবিত্র রমাদ্বান শরীফে মানুষ হাকিকী তাকওয়া হাসিল করে পবিত্র কুরবানীতে হাকিকীভাবে মাল জান কুরবানী করার মাধ্যমে সাইয়্যিদুশ শুহুর শরীফের হাকিকী হক্ব আদায় করতে পারবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র রমাদ্বান শরীফে মহান আল্লাহ পাক তিনি রহমত বরকত দান করেন কিন্তু সেটাতো গ্রহণ করতে হবে। গাফলতি পরিত্যাগ করে তাকওয়া হাসিলের জন্য কোশেশ করতে হবে। পবিত্র রমাদ্বান শরীফে ইফতার গ্রহণ করা, সাহরী গ্রহণ করা প্রত্যেকটির মধ্যে হাকিকত রয়েছে। পবিত্র রমাদ্বান শরীফে রোজাদারের প্রতিটি দোয়া কবুল করার ঘোষণা দেয়া হয়েছে। সেজন্য সবার বেশী বেশী দোয়া করা উচিত। যারা নেককার তাদেরকে নেককাজ করতে উৎসাহিত করা হয়েছে একই সাথে যারা বদকার তাদের বদকাজ ছেড়ে দিয়ে তওবা ইস্তেগফার করে নেককাজে মশগুল হতে বলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।