আকাশসীমা বন্ধ করে সামরিক মহড়ার ঘোষণা ইরানেরও
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের নৌসীমায় প্রবেশ করে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ কয়েকটি রণতরীর বড় বহর। এই বহরের আগমনের পরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) ২৭ জানুয়ারি মধ্যপ্রাচ্যে সামরিক বিমান মহড়ার ঘোষণা দেয়।
মার্কিন এই আগ্রাসনের প্রতিবাদে পাল্টা ব্যবস্থা নিয়েছে তেহরানও। গত মঙ্গলবার ইরান সরকার তাদের আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালী এলাকায় লাইভ-ফায়ার সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। খোমেনি সরকার নোটিশ টু এয়ারম্যান (নোটেম) জারি করেছে, যাতে হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নোটেমে সতর্ক করা হয়েছে, ২৫ হাজার ফুটের নিচে কোনো বিমান দেখা গেলে তা লক্ষ্যবস্তু হতে পারে।
ইরান সরকারের মতে, হরমুজ প্রণালীতে মহড়া ও আকাশসীমা বন্ধের মাধ্যমে তারা আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। তারা এ উদ্যোগকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় বলে মনে করছে।
ইরানের সাম্প্রতিক পদক্ষেপকে বিশেষজ্ঞরা হরমুজ প্রণালী সংক্রান্ত নিরাপত্তার সঙ্গে যুক্ত করছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য এই প্রণালী অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখানে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী বহরের আগমন ও ইরানের আকাশসীমা বন্ধের ঘোষণার ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা নতুনভাবে বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)