আওয়ামী লীগ শান্তি সমাবেশ আহ্বান করে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে -আ স ম রব
বিরোধী দলের কর্মসূচি দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ২৭শে জুলাই বিরোধী দলের সমাবেশের কারণে ইতিমধ্যে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা শান্তি সমাবেশ আহ্বান করে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। সমাবেশে কী হবে সে চিন্তায় তারা গায়েবি মামলা দিতে শুরু করেছে। কাউকে কাউকে মারা যাওয়ার ২০ বছর পরেও মামলার আসামি করা হয়েছে। এই সরকার দেশে এভাবে একটি স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করেছে। তারা বলে জনগণের মালিকানার কথা, কিন্তু দেশের মালিকানা কী সত্যি জনগণের আছে?’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।