আওয়ামী লীগের মোট ১৩৩ ভিআইপি গ্রেপ্তার
আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় সালমান এফ রহমান, তৈফিক ই ইলাহী চৌধুরী, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ ১৩৩ জন ভিআইপি কে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর সহ বিভিন্ন কারাগারে থাকা ১১০ ভিআইপি বন্দিকে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে। তবে ভিআইপি হিসেবে কারাগারে আটক বাইশজন সাবেক সংসদ সদস্যসহ ২৩ জন এখনো পাননি ডিভিশন।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ডিভিশন পেয়েছেন ১১০ জন। এছাড়া ২২ জন সাবেক সংসদ সদস্য, ৪৪ জন সরকারি কর্মকর্তা ও অন্যান্য পেশার ১৫ জন রয়েছেন কারাগারে। ভিআইপি হিসেবে কারাগারে আটক ২২ এমপিসহ ২৩ জন ডিভিশন চেয়ে আবেদন করলেও এখনো অনুমোদন মেলেনি। সাধারণ বন্দি হিসেবেই কারাগারে থাকতে হচ্ছে তাদের। ভিআইপি ১৩৩ বন্দিকে দেশের ১৫ টি কারাগারে রাখা হয়েছে।
ডিভিশন পাওয়া বন্দির তত্ত¦াবধানে একজন কয়েদিকে দায়িত্ব দেয়া হয়। ৫ আগস্ট পরবর্তী বন্দির সংখ্যা বেড়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। এই দুই কারাগারে সব মিলিয়ে বন্দি আছেন দশ হাজার একশ দুই জন। ঢাকা এবং কাশিমপুরে এক্ষেত্রে চ্যালেঞ্জটা বেশি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।