আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করলো তালেবান
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসির) তালেবান সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ায় প্রতিক্রিয়া দিয়েছে আফগান সরকার। আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার দাবি প্রত্যাখান করে তারা বলেছে, এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যমূলক। আইসিসি’র প্রধান প্রসিকিউটর করিম খান তালেবানের সিনিয়র নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানান আদালতে। এর একদিন পরেই তা প্রত্যাখ্যান করে তালেবান সরকার। নারীদের ওপর নির্যাতনের অভিযোগে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাবি ওমারি বলেন, আমরা আইসিসির এমন সিদ্ধান্তে ভীত নই। তিনি আরও বলেন, যদি এমন সত্য ও ন্যায়পরায়ণ আদালত থাকতো তাহলে আগে যুক্তরাষ্ট্রের বিচার হতো। কারণ পৃথিবীব্যাপী বেশিরভাগ যুদ্ধের সূত্রপাত করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে এক্সের এক পোস্টে আইসিসি’র এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, অন্য অনেক ক্ষেত্রের মতো এই সিদ্ধান্তও আইনি ভিত্তি বর্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে আরও বলা হয়, এ যাবৎ আফগানিস্তানে চালানো যুদ্ধাপরাধের বিষয়ে দৃষ্টিহীনের মতো আচরণ করে প্রতিষ্ঠানটি। বিশ বছর ধরে আফগানিস্তান দখল করে ছিলো বিদেশি শক্তি। সেসময় এই প্রতিষ্ঠান কি পদক্ষেপ গ্রহণ করেছে এমন প্রশ্ন করা হয় ওই পোস্টে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটলার মসজিদে নামাজ পড়তে হয় টিকিট কেটে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাস
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত : ইন্ডিয়ান এক্সপ্রেস
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেহরান থেকে ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে ইরান?
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোলান ঘিরে ঘূর্ণায়মান শঙ্কা, সন্ত্রাসী ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তবে সিরিয়া?
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণহানি ছাড়ালো ১৬ হাজার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় লালা, বিদ্যুৎহীন অর্ধসহস্রাধিক
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)