আইসিজেতে গণহত্যা মামলায় ফিলিস্তিনের পক্ষে যোগ দিচ্ছে তুরস্ক
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ মে, ২০২৪ খ্রি:, ০২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে’র দ্বারস্থ হবে তুরস্ক।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত মঙ্গলবার জানিয়েছে, ইহুদিবাদী দখলদার ইসরাইল গাজা উপত্যকায় যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার পক্ষে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আংকারা। চলতি মাসের প্রথম দিকেও ফিদান বলেছিলো, দখলদার ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের মামলার পক্ষে তার দেশ যুক্ত হওয়ার পরিকল্পনা নিয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী দখলদার ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এ পর্যন্ত ইহুদিবাদীদের আগ্রাসনে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু।
রাজধানী আঙ্কারায় গত মঙ্গলবার অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ৭ অক্টোবর বেসামরিক নাগরিকদের হত্যাকা-ের নিন্দা জানাই কিন্তু দখলদার ইসরাইল পরিকল্পিতভাবে হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে। একটি সম্পূর্ণ আবাসিক এলাকাকে বসবাসের অযোগ্য করে দেয়া মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যার চেষ্টা এবং গণহত্যার বহিঃপ্রকাশ।”
আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার মামলার পক্ষে তুরস্কের এই অবস্থান ঘোষণার আগে মিশর, লিবিয়া এবং কলম্বিয়া একই ঘোষণা দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)