আইবিএস এর সমস্যায় ভুগছেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
খাবার খাওয়ার পর অনেকেরই হজমের সমস্যা হয়। পেট ফাঁপা, গ্যাস, অস্বস্তি কিংবা অ্যাসিডিটির মতো উপসর্গকে সাধারণ সমস্যা ভেবে অনেকেই গুরুত্ব দেন না। তবে চিকিৎসকদের মতে, এসব উপসর্গের পেছনে আইবিএস (IBS) বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো জটিল সমস্যা থাকতে পারে।
আইবিএস কি?
স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আইবিএস (Irritable Bowel Syndrome) একটি দীর্ঘমেয়াদি (chronic) কার্যকরী পরিপাকতন্ত্রজনিত রোগ। এ সমস্যায় অন্ত্রের গঠন স্বাভাবিক থাকলেও এর কার্যকারিতায় বিঘœ ঘটে। ফলে পেটব্যথা, অতিরিক্ত গ্যাস, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো উপসর্গ দেখা দেয়।
চিকিৎসকরা জানান, আইবিএস প্রাণঘাতী নয় এবং ক্যানসারের ঝুঁকিও বাড়ায় না। তবে দীর্ঘদিন এ সমস্যা চলতে থাকলে তা দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। মানসিক চাপ, উদ্বেগ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকেও আইবিএসের সমস্যা বাড়তে পারে।
কত মানুষ এই সমস্যায় ভুগছেন?
ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস (NIDDK)-এর তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ মানুষ আইবিএসের উপসর্গে ভুগছেন। অনেক ক্ষেত্রেই সময়মতো রোগ শনাক্ত না হওয়ায় সমস্যাটি দীর্ঘস্থায়ী হয়ে যায়।
কোন খাবারে নিয়ন্ত্রণে থাকে আইবিএস?
চিকিৎসকদের মতে, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে আইবিএস অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আইবিএস থাকলে গ্লুটেনযুক্ত খাবার- যেমন আটা ও ময়দা দিয়ে তৈরি খাবার এবং দুধজাত খাবার এড়িয়ে চলা ভালো। তবে দই খাওয়া যেতে পারে। বিশেষ করে গ্রিক ইয়োগার্ট উপকারী। খাদ্যতালিকায় প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার, ভিটামিন ও খনিজযুক্ত খাবার রাখার পরামর্শ দেওয়া হয়।
ফলের মধ্যে কম মিষ্টিযুক্ত ফল- যেমন পেয়ারা, আপেল, কলা ও লেবু খাওয়া যেতে পারে। তবে কাজু, চিনাবাদাম ও খেজুরের মতো ড্রাই ফ্রুট না খাওয়াই ভালো।
যেসব খাবারে সতর্কতা জরুরি:
আইবিএসের সমস্যায় তেলযুক্ত খাবার কম খেতে হবে। একই সঙ্গে পর্যাপ্ত ফাইবারযুক্ত খাবার, সহজপাচ্য কার্বোহাইড্রেট এবং সব ধরনের শাকপাতা খাওয়া যেতে পারে। ওটসও ভালো বিকল্প।
পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরি। চিকিৎসকদের মতে, অন্তত তিন থেকে ছয় মাস নিয়ম মেনে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে অনেকের ক্ষেত্রে আইবিএসের সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে, এমনকি পুরোপুরি নিয়ন্ত্রণেও চলে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাকাশ থেকে রহস্যময় ধাতব এসে পড়লো সমুদ্রসৈকতে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেতিয়ান-বান জিওক সীমান্ত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথম টাকার প্রচলন শুরু হয় যেদিন থেকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে প্রথম টাকার প্রচলন শুরু হয় যেদিন থেকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কারের দাবি বাংলাদেশী বিজ্ঞানীদের
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য অচেনা আমের জাত! যে নামগুলোর অধিকাংশই জানা নেই কারো
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদে স্থায়ী ঘাঁটি বানানোর নতুন পরিকল্পনা জানালো নাসা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












